Friday, April 3, 2026

মাথা মুড়িয়েছেন প্রেমিক! কৌস্তভকে বিয়ের প্রসঙ্গে নিজের অবস্থান জানালেন প্রেমিকা   

Date:

Share post:

ন্যাড়া হয়েছেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী (Kaustav Bagchi)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে বেনজির, কুরুচিকর আক্রমণ করে পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। আর তারপরই আদালত চত্বরে চরম নাটক শুরু করেন কৌস্তভ। সিদ্ধান্ত নেন মাথা মোড়ানোর। শুধু তাই নয়, নীতি আদর্শ জলাঞ্জলি দিয়ে রবিবারই একমঞ্চে বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়েছে কংগ্রেস। তবে রাজনীতিতে অধিক আবেগতাড়িত হয়ে প্রচারের আলো পেতে কংগ্রেস নেতা কৌস্তভ ন্যাড়া হলেও সবসময় পাশে থাকার আশ্বাস দিলেন প্রেমিকা তথা আদালতের সহযোদ্ধা প্রীতি কর (Preeti Kar)। তিনি জানান, মাথায় চুল রইল নাকি রইল না তাতে কী আসে যায়? আমি ওর জীবনের সবকিছুর সঙ্গেই ছিলাম, আছি এবং থাকব।

কৌস্তুভ ও প্রীতির পরিচয় ছাত্রাবস্থা থেকেই। ফেসবুকের (Facebook) মাধ্যমেই আলাপ দুজনের। পরে একে অপরকে ভালো লাগা এবং পরে প্রেমের সম্পর্ক তৈরি। এরপর ধীরেধীরে জীবনসঙ্গী করার সিদ্ধান্তও নেন। তবে এই মুহূর্তে বিয়ের বিষয়ে খোলসা না করে প্রীতি বলেন, আমরা কবে বিয়ে করব সেটা এখনও ঠিক হয়নি। তবে এটা আমি বলতে পারি সেটা যবেই হোক কৌস্তভের সব সিদ্ধান্তের সঙ্গেই আমি থাকব। আদালতে যেমন একসঙ্গে লড়াই করি, তেমন সহযো‌দ্ধা হিসাবেও ওর পাশে সারা জীবন থাকব।

পাশাপাশি গত শনিবার আদালত চত্বরে জামিন পাওয়ার পরে কৌস্তুভ যে ন্যাড়া হবেন তা জানতেন প্রীতি। তিনি জানান, কৌস্তভ যখন এমনটা করবে ভেবেছিল তখন সবার আগে আমাকেই জানিয়েছিল। কে ওর মাথা কামিয়ে দেবেন সেটা আমিই ঠিক করেছিলাম।

তবে রবিবারই কৌস্তভের ন্যাড়া হওয়ার বিষয়টিকে রীতিমতো কটাক্ষ করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, উনি যদি রাজনৈতিক কারণে ন্যাড়া হয়ে থাকেন, সেটা ভালো। এতে কিন্তু খরচ খানিক বাড়বে, কারণ চুল বাড়লে আবার চুল পরিস্কার করতে হবে। তবে যদি ২৪ সালের নির্বাচনে বিজেপি কম আসন পায় এবং বিকল্প সরকারে কংগ্রেস ও তৃণমূল দুই দল থাকে এবং একে অপরকে সহযোগিতা করে? তবে ওর চুলের স্টাইল হবে একদিকে চুল, আরেক দিকে ন্যাড়া।

 

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...