Thursday, June 25, 2026

বিধানসভায় নওশাদকে জড়িয়ে ধরলেন বিজেপি বিধায়ক, ফের বিরোধীদের অশুভ কোলাকুলি প্রকাশ্যে

Date:

Share post:

নীতি-আদর্শ জলাঞ্জলি দিয়ে সাগরদিঘি উপনির্বাচনে বিরোধীদের রামধনু অশুভ আঁতাত প্রকাশ্যে এসেছিল।ঘোলা জলে মাছ ধরার কৌশলে আপাতত সাগরদিঘি মডেল ধরেই এগোতে চাইছে বিরোধীরা। আবারই সেই ছবি স্পষ্ট। আজ, সোমবার জেল থেকে ছাড়া পেতেই নওশাদকে সামনে রেখে অশুভ আঁতাত আরও গাঢ় করতে চাইছে।

জেল মুক্তির পর এদিন বিধানসভায় প্রথম পা রাখলেন আইএসএফ-এর একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকি। টানা ৪২ দিন জেলে কাটিয়ে বিধানসভায় এলেন তিনি। আর তাঁকে কাছে পেয়ে একেবারে জাপটে ধরলেন বিজেপি বিধায়ক। যা নিয়ে এখন সরগরম রাজ্য–রাজনীতি।

এদিন বেলা ১১টার কিছু আগে বিধানসভায় পৌঁছন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। সকাল থেকেই খোশমেজাজে দেখা যায় নওশাদকে। বিধানসভায় নওশাদকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন বিজেপি বিধায়ক অসীম সরকার। নওশাদকে জাপটে ধরেন তিনি। বিধানসভার অলিন্দে এই ছবি সামনে আসতেই শুরু হয়ে যায় ফিসফাস। রাজনৈতিক মহলে জোর জল্পনা, আসন্ন পঞ্চায়েতে নির্বাচনে বিরোধীরা এমন কোলাকুলি করেই বিভিন্ন আসনে প্রার্থী দেওয়ার ছক কষছে।

আরও পড়ুন:অনুব্রতর দিল্লি-যাত্রার জট কাটল! কোথা থেকে কার দায়িত্বে? নির্দেশ CBI আদালতের


 

 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...