Saturday, June 20, 2026

প্রয়াত কুস্তিগির সুশীল কুমারের বাবা, অন্তর্বর্তীকালীন জামিন পেলেন অলিম্পিক্সের পদকজয়ী

Date:

Share post:

প্রয়াত অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগির সুশীল কুমারের বাবা। আর সেই কারণেই অন্তর্বর্তীকালীন জামিন পেলেন অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগির সুশীল কুমার। তাঁর শেষ কৃত্য করার জন্যই চার দিনের জন্য জামিন দেওয়া হয়েছে সুশীলকে।

২০২১ সালের ২ জুন থেকে জেলে রয়েছেন সুশীল। জানা যাচ্ছে, মানবিকতার কারণে জামিন দেওয়া হয়েছে তাঁকে। ১ লক্ষ টাকার বিনিময়ে জামিন পেয়েছেন সুশীল। জামিন দেওয়ার সময় রোহিণী কোর্ট জানিয়েছে, সুশীলের বাবা মারা গিয়েছেন বলে তাঁকে জামিন দেওয়া হচ্ছে। ব্যক্তিগত বন্ডের বিনিময় ৬ থেকে ৯ মার্চ পর্যন্ত জামিন দেওয়া হচ্ছে তাঁকে। এর আগে গত বছর স্ত্রী অসুস্থ থাকার কারণে জামিন পেয়েছিলেন সুশীল।

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ২০২১ সালের ৪ মে সুশীল এবং কয়েক জন সঙ্গী কুস্তির প্রাক্তন জুনিয়র জাতীয় চ্যাম্পিয়ন সাগর এবং তাঁর বন্ধুদের উপরে হামলা চালান বলে অভিযোগ। গুরুতর জখম হন সাগর। পরে তাঁর মৃত্যু হয়। খু*নের অভিযোগে ২০২১ সালের ২৩ মে গ্রেফতার করা হয় সুশীলকে। ২ আগস্ট পুলিশের প্রথম চার্জশিটে বলা হয়, সুশীল ষড়যন্ত্র করে এই হামলা চালান।

আরও পড়ুন:গোড়ালিতে অস্ত্রোপচার নেইমারের, অন্তত চার মাস মাঠের বাইরে ব্রাজিলের তারকা ফুটবলার


 

 

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...