Sunday, May 24, 2026

দোলের দিনে শোকস্তব্ধ ঋতুপর্ণা! কী হল অভিনেত্রীর?

Date:

Share post:

দোলের দিনে শোকে বাক্যহারা ঋতুপর্ণা সেনগুপ্ত। রঙ খেলা তো দূর মন ভারাক্রান্ত অভিনেত্রীর। নিজেই জানালেন সেকথা। কী হল ঋতুপর্ণার?

আরও পড়ুন:Entertainment : বসন্তে ‘সাদা কালা’ ছন্দে চঞ্চল নচি !

সোমবার রাতে প্রয়াত বাংলাদেশের জনপ্রিয় নৃত্য পরিচালক মাসুম বাবুল। দেড় বছর ধরে ক্যানসারে ভুগছিলেন। চিকিৎসাও চলছিল। কিন্তু শেষ রক্ষা হল না। ঋতুপর্ণার খুবই কাছের মানুষ ছিলেন বাবুল। তাঁর প্রয়ানের খবর শুনেই মন ভাল নেই নায়িকার।

প্রয়াত নৃত্য পরিচালকের ছবি দিয়ে ঋতুপর্ণা লেখেন, “মনটা খুব খারাপ হয়ে গেল। অনেক অনেক ছবি করেছি তোমার সঙ্গে বাবুল। কত গল্প, কত হাসি, দারুণ দারুণ কাজ। তুমি আমায় বলতে ‘ম্যাজিক গার্ল’। বড় তাড়াতাড়ি চলে গেলে। অনেক লড়াই করলে। এখন তোমার প্রিয় বন্ধু মান্নাভাই-এর কাছে চলে গেলে। কত কাজ করেছি আমরা সবাই। সব স্মৃতি হয়ে গেল। ভাল থেকো যেখানেই থাকো।”

‘বেদের মেয়ে জ্যোৎস্না’, ‘কোটি টাকার কাবিন’, ‘বিক্ষোভ’-সহ বহু ছবিতে নৃত্য পরিচালনা করেছেন তিনি। ‘বেদের মেয়ে জোৎস্না’,’কোটি টাকার কাবিন’, ‘বিক্ষোভ’সহ বহু চলচ্চিত্রে নৃত্য পরিচালনা করেছেন বাবুল। এ দেশে এসে চিকিৎসাও করিয়েছিলেন। তার পর আবারও ফিরে গিয়েছিলেন নিজের দেশে। সেখানে আচমকাই ২০২২ সালের অক্টোবরে অসুস্থ হয়ে পড়েন তিনি। তখন ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়’ হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। কিন্তু ক্যানসার চিকিৎসার জন্য খরচ অনেক। তাই সেই ব্যয় সামলানো এক প্রকার কঠিন হয়ে দাঁড়িয়েছিল বাবুলের পরিবারের কাছে। অবশেষে সোমবার বিকাল ৫.৪৫ নাগাদ ঢাকায় তাঁর সিদ্দিক বাজার বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন বাবুল।

 

 

Related articles

ফলতার ফলাফলে পুরোনো কারচুপিতে সরব অভিষেক, পাল্টা কটাক্ষ শুভেন্দুর

বিধানসভা নির্বাচনে এসআইআর পর্ব থেকে ভোট গণনা পর্যন্ত নির্বাচন কমিশনের সঙ্গে হাত মিলিয়ে বিজেপির কারচুপির অভিযোগে সরব ছিল...

কোটি টাকার প্রকল্পেও ঘরে জল নেই, জল জীবন মিশন নিয়ে বিজেপিকে আক্রমণ অখিলেশ যাদবের

পাইপলাইন তৈরি হয়েছে, তবু কলে জল নেই। তাহলে এই ‘জল জীবন মিশন’ কার স্বার্থে? যোগীরাজ্যে প্রয়াগরাজের মতো এলাকায়...

আমরা ফিরে আসব: বিজেপির বুলডোজার রাজনীতির প্রতিবাদে সরব মমতা

বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে একদিকে বিরোধী রাজনৈতিক দলগুলি, বিশেষত তৃণমূল কংগ্রেসের উপর ক্রমাগত...

NEET-এর পর এবার উত্তরপ্রদেশে SSC-তেও জালিয়াতি! গ্রেটার নয়ডা থেকে গ্রেফতার ৭

আরও একবার সেই বিজেপি শাসিত রাজ্য (BJP Ruled State)। আরও একবার সেই যোগীরাজ্য উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। শিক্ষা নিয়ে,...