Thursday, June 25, 2026

কবে থেকে গঙ্গার নীচ দিয়ে মেট্রোর ট্রায়াল রান? জানাল KMRCL

Date:

Share post:

এপ্রিলেই গঙ্গার তলা দিয়ে শুরু হচ্ছে ট্রায়াল রান। সেই ট্রায়াল সফল হলে চলতি বছরের ডিসেম্বরেই হাওড়া ময়দান থেকে এসপ্ল‌্যানেড (Howrah Maidan to Esplanade) গঙ্গার তলা দিয়ে ছুটবে মেট্রো (Metro)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে জট ছাড়িয়ে গতি পায় ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East West Metro) কাজ। অবশেষে এবার গঙ্গার তলা দিয়ে মেট্রো চড়ার আনন্দ উপভোগ করতে পারবেন কলকাতা ও হাওড়াবাসীরা। মেট্রো রেলের নির্মাণকারী সংস্থা কেএমআরসিএল-এর (KMRCL) তরফে এই ঘোষণা করা হয়েছে।

এর পাশাপাশি বউবাজারের সমস্যাও মিটিয়ে ফেলা গিয়েছে বলেও দাবি মেট্রোর। প্রায় ৯ মাস পর বউবাজারের মাটির নীচের সাড়ে চার মিটার অংশে কংক্রিটের স্ল‌্যাব তৈরির কাজ শেষ হয়েছে। ওই অংশেই গত বছর ঘটেছিল বিপর্যয়। ফলে ডিসেম্বরেই এসপ্ল‌্যানেড থেকে হাওড়া ময়দানের মধ্যে যাত্রী পরিষেবা শুরু করতে পারবে মেট্রো। বউবাজারে স্ল‌্যাব তৈরির কাজ শেষ হলেও চলতি বছরেই সেই অংশে মেট্রো চালানো যাবে কি না তা নিশ্চিত নয়। তাই হাওড়া ময়দান থেকে মেট্রো কবে শিয়ালদহে আসবে তা এখনও অনিশ্চিত। তবে এপ্রিলেই গঙ্গার তলা দিয়ে মেট্রোর অস্থায়ী ট্র্যাকে শুরু হয়ে যাবে ট্রায়াল রান। ট্রায়ালের জন্য দুটি রেকও তৈরি। ইস্ট-ওয়েস্ট মেট্রো আপাতত সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত চলছে। এই প্রকল্পেই জুড়বে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান। শুধু্‌ বউবাজার অংশ জোড়ার কাজ বাকি রইল। এদিকে বউবাজারে ক্ষতিগ্রস্ত ২৩টি বাড়ি পুনর্ণিমাণের জন‌্য টেন্ডার ডাকা হয়েছে বলে জানিয়েছে কেএমআরসিএল। বউবাজারে দুর্গাপিতুরি লেন ও হিদারাম ব‌্যানার্জি লেনের নীচে ২০১৯-এ মেট্রোর কাজের জেরে একের পর এক বাড়িতে ফাটল দেখা যায়। বাসিন্দাদের অন‌্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। তাঁদের জন‌্যই বাড়ি তৈরি করে দেওয়া হবে বলে জানিয়েছে মেট্রো। এছাড়া স্ল্যাব তৈরির সময় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিনটি বাড়ির বাসিন্দাদের সরানো হয়েছিল, তাঁদেরও বাড়ি ফিরে আসতে বলা হয়েছে।

 

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...