Thursday, June 25, 2026

ঘরের বাইরে র*ক্তাক্ত লিভ ইন পার্টনার, ভিতরে আ*ত্মঘাতী যুবক, কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

দোলের দিন খোদ কলকাতার বুকে আঁতকে ওঠার মতো ঘটনা। ঘটনাটি ঘটেছে গতকাল, মঙ্গলবার দক্ষিণ কলকাতার গল্ফগ্রিন থানার বিক্রমগড় এলাকায়। লিভ ইন পার্টনারকে এলোপাতাড়ি ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে তাঁকে বাড়ির দরজার সামনে ফেলে আসে যুবক। আর তারপর গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় সে, এমনটাই মনে করছে পুলিশ। তদন্তে জানা গিয়েছে, আত্মঘাতী যুবকের নাম লিটন দাস (২৭)। মৃত ওই যুবতীর নাম প্রীতি সর্দার । বয়স ৩১।

আরও পড়ুন:ফাঁড়া কাটল চেলসি কোচ গ্রাহাম পটারের

দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি এলাকার বাসিন্দা লিটন পেশায় অ্যাপ ক্যাবের চালক ছিলেন। প্রীতির আগে বিয়ে হয়েছিল। ১১ বছর আগে তাঁর ডিভোর্স হয়ে যায়। তারপর প্রায় বছর চারেক ধরে লিটনের সঙ্গে লিভ-ইন করতেন তিনি। দোলের দিন, মঙ্গলবার সকালে ওই বাড়ির দরজার সামনে রক্তাক্ত অবস্থায় যুবতীকে পড়ে থাকতে দেখা যায়। তারপর স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বাড়ির বন্ধ দরজা ভেঙে ভিতরে ঢুকলে লিটনের ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। এরপর পুলিশ দু’জনের দেহ উদ্ধার করে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যায়। সেখানেই লিটনকে মৃত বলে ঘোষণা করা হয়।

 

 

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...