Saturday, April 4, 2026

ইসলামপুরে বো*মাবাজিতে বেঘোরে প্রা*ণ গেল সিভিক ভল্যান্টিয়ারের!

Date:

Share post:

পুরনো বিবাদকে কেন্দ্র করে দু’‌পক্ষের মধ্যে সংঘর্ষ (Clash)। আর তার জেরেই চলল গুলি–বোমা। আর সেই বোমার আঘাতেই মৃত্যু হল এক সিভিক ভল্যান্টিয়ারের (Civic Volunteer)। বুধবার রাতে উত্তর দিনাজপুর (North Dinajpur) জেলার ইসলামপুর (Islampur) থানার অন্তর্গত দক্ষিণ মাটিকুন্ডা এলাকার এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, মৃত সিভিক ভল্যান্টিয়ার সাকিব আখতার স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতার ভাই। বোমার আঘাতে ওই সিভিক ভল্যান্টিয়ারের একটা অংশ উড়ে গিয়েছে বলে অভিযোগ। ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, ইসলামপুরে দীর্ঘদিন ধরেই সাহানাবাজ আলম এবং মেহেবুব আলমের মধ্যে বিবাদ চলছিল। মেহেবুব আলম মাটিকুন্ডা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান। অভিযোগ বুধবার রাতে সাহানাবাজের বাড়িতে মেহেবুব আলম ও তার লোকজন গিয়ে হামলা চালায়। তখনই চলে গুলি ও বোমা। বোমার আঘাতে মৃত্যু হয় সাহানাবাজ আলমের ভাই সাকিব আখতারের। এদিকে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। বেশ কয়েকজনকে আটক করে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ।

এদিকে ঘটনায় ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার বলেন, ইতিমধ্যে ঘটনায় দশ-বারো জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজেও তল্লাশি চলছে। সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...