Saturday, April 4, 2026

বুকে অসম্ভব কষ্ট হচ্ছিল সতীশের, চিকিৎসার সুযোগটুকুও পেল না: অনুপম খের

Date:

Share post:

আচমকাই হৃদরোগে মৃত্যু অভিনেতা সতীশ কৌশিকের।নিজের বন্ধুর মৃত্যুসংবাদ প্রথম সোশ্যাল মিডিয়ায় জানান অভিনেতা অনুপম খের।হোলির অনুষ্ঠানেও রঙের উৎসবে মেতেছিলেন সতীশ। তারপর একদিনে সবকিছু এভাবে কী করে বদলে গেল? এ প্রশ্ন এখন সকলের মনে। বিশদে জানান, তাঁরই সুহৃদ, অভিনেতা অনুপম খের।



বুধবার দিল্লিতে এক বন্ধুর বাড়িতে ছিলেন সতীশ। রাতে হঠাৎ বুকে অস্বস্তি শুরু হয়। তার পর যন্ত্রণা। সে সময় বন্ধুকে ব্যাপারটা জানাতে সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে হাসপাতালে রওনা দেওয়া হয়। যদিও চিকিৎসার সুযোগ আর পাননি। হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন কৌতুকাভিনেতা।

কৌতুক চরিত্রে অভিনয় করতেন সতীশ। বিভিন্ন সিনেমায় তাঁর উপস্থিতি কয়েক দশক ধরে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। শেষ অভিনয় করেছেন কঙ্গনা রানাউত পরিচালিত ‘ইমার্জেন্সি’তে। স্বাধীনতার সময়কার ঐতিহাসিক চরিত্র জগজীবন রামবাবুর চরিত্রে এই ছবিতেই শেষ দেখা যাবে তাঁকে। সতীশের মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড। তার মধ্যে চোখের জল মুছে অনুপম বললেন, “সতীশের কষ্ট হচ্ছিল। গাড়িচালককে বলে হাসপাতালে নিয়ে যেতে। কিন্তু যাওয়ার পথেই রাত ১টা নাগাদ হার্ট অ্যাটাক হয় ওর।”

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা নাগাদ দিল্লির দীন দয়াল হাসপাতালে সতীশের মরদেহ নিয়ে আসা হয়। মর্গে রাখা হয়েছিল। বেলা ১১টায় ময়নাতদন্ত করা হয়েছে। এর পর সতীশের মরদেহ নিয়ে যাওয়া হবে মুম্বইয়ে।

 

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...