Monday, April 6, 2026

ফের বড় বিপাকে ইমরান! প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দায়ের মামলা  

Date:

Share post:

খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না। ফের বিপাকে পড়লেন পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। এবার তাঁর বিরুদ্ধে সন্ত্রাস ও খুনের অভিযোগ তুলে মামলা দায়ের করল পাকিস্তান পুলিশ (Pakistan Police)। পুলিশ সাফ জানিয়েছে, ইমরান খান সমেত মোট ৪০০ জনের বিরুদ্ধে দায়ের হয়েছে এই মামলা। পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের (Teherek-e-Insaaf) একটি সভা চলাকালীন ব্যাপক হিংসার ঘটনার জেরে মামলা দায়ের হয়েছে। সেই হিংসার ঘটনায় ১ জনের মৃত্যুর ঘটনাও সামনে আসে।

প্রসঙ্গত, ইমরান খান গদি ছাড়ার পর পাকিস্তানের ক্ষমতায় আসে ইমরান বিরোধী ‘পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ’ পার্টির নেতৃত্বাধীন জোট সরকার। আর তারা পাকিস্তানের কুর্সিতে আসার পর থেকেই ইমরানের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হয়। সদ্য ইমরান খানের বিরুদ্ধে দায়ের হওয়া সন্ত্রাস ও খুনের অভিযোগের মামলাকে যোগ করলে এখনও পর্যন্ত তাঁর নামে ৮০ কেস দায়ের হয়েছে। সদ্য তাঁর বিরুদ্ধে লাহোর পুলিশ (Lahore Police) মামলা দায়ের করেছে।

জানা গিয়েছে, ইমরানের পার্টি তেহরিক-ই-ইনসাফের সভা ঘিরে পুলিশের সঙ্গে ইমরান সমর্থকদের সংঘর্ষ হয়। তখনই পিটিআইয়ের সদস্য আলি বিলাল নামের এক ব্যক্তির মৃত্যু হয়। ইমরানপন্থীদের অভিযোগ, পুলিশি অত্যাচারেই আলির মৃত্যু হয়েছে। সেদিনের ঘটনায় ইতিমধ্যে ১০০ জন পিটিআই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে, ঘটনার অভিযোগ দায়ের হয়েছে পাকিস্তান পুলিশের কাছে। সেখানে দায়ের হওয়া এফআইআর থেকে দেখা যাচ্ছে, ৬ জন পাকিস্তান-তেহরিক-ই-ইনসাফ পার্টি কর্মী আহত হয়েছেন সংঘর্ষে। ঘটনায় পার্টির তাবড় নেতা ফাওয়াদ চৌধুরী, ফারপক আজিজ, হাম্মাদ আজহারের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের হয়েছে।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...