Thursday, April 2, 2026

গ্রুপ সি-তে সুপারিশ ছাড়া চাকরি! বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে দ্রুত তালিকা প্রকাশ কমিশনের

Date:

Share post:

সময় দিয়েছিলেন ২ ঘণ্টা কিন্তু মাত্র ৮৯ মিনিটেই এসএসসির (SSC) সুপারিশপত্র ছাড়া চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে, এমন ৫৭ জন গ্ৰুপ সি কর্মীর নামের তালিকা প্রকাশ করল এসএসসি কর্তৃপক্ষ। গ্রুপ সি মামলায় সুপারিশ পাওয়া কতজনের ওএমআর শিটে (OMR Sheet) কারচুপি হয়েছে, শুক্রবার জানতে চায় আদালত। শুক্রবার কলকাতা হাইকোর্ট কমিশনের কাছে জানতে চায়, সুপারিশ করা হয়েছে, এমন কতজনের নাম ওএমআর শিটে কারচুপি হয়েছে? এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gongopadhyay) এজলাসে এই মামলার শুনানি চলছিল।

কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) এই মামলার শুনানিতে দুপুর ১টা ২ মিনিটে বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন ২ ঘণ্টার মধ্যে ওই ৫৭ জনের নামের তালিকা এসএসসিকে প্রকাশ করতে হবে। বিকেল ৩টে ২ মিনিট পর্যন্ত ছিল শেষ সময়সীমা। বিচারপতি মৌখিক ভাবে জানিয়েছিলেন, ৩টে ১৫ নাগাদ তিনি যেন এজলাসে ফিরে তালিকা দেখতে পান। কিন্তু এরপর মাত্র ৮৯ মিনিটেই এসএসসির সুপারিশপত্র ছাড়া চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে, এমন ৫৭ জন গ্ৰুপ সি কর্মীর নামের তালিকা প্রকাশ করল এসএসসি কর্তৃপক্ষ।

স্কুল সার্ভিস কমিশন এদিন বিচারপতির প্রশ্নের জবাবে জানান, ৭৫৮ জনের সুপারিশ করা হয়েছিল, যাদের ওএমআরে কারচুপি হয়েছে। এরপরই বিচারপতি জানতে চান, তাহলে এই প্রার্থীরা চাকরি করতে পারেন? একইসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন, ৩৮১ জন, যাদের কমিশন সুপারিশ করেনি, কিন্তু চাকরি পেয়েছে। সেইসব চাকরি বাতিলের নিয়মই বা কী? তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই ৫৭ জনের চাকরির ভবিষ্যৎ কী? এই মামলার পরবর্তী শুনানি হবে শুক্রবার দুপুর সাড়ে তিনটের পর। তার আগেই ৫৭ জনের তালিকা প্রকাশ করতে বলেন বিচারপতি। সেই নির্দেশ মতোই তালিকা প্রকাশ করে কমিশন। এই তালিকায় থাকা ৫৭ জনের চাকরি থাকবে নাকি তা বাতিলের নির্দেশ দেবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, সেটাইএখন দেখার।

 

 

 

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...