Monday, April 6, 2026

কড়া নির্দেশ নবান্নর, ৪ বার জানাতে হবে উপস্থিতির হার !

Date:

Share post:

সরকারি দফতরে কর্মচারীদের উপস্থিতি নিয়ে আরও কড়া মনোভাব নিল নবান্ন। বিভিন্ন জেলায় সরকারি দফতরে শুক্রবার উপস্থিতির হার কেমন? তার রিপোর্ট চেয়ে পাঠাল এবার নবান্ন। নবান্নের তরফে একটি “অ্যাটেনডেন্স ফরম্যাট”বিভিন্ন জেলাগুলিকে দেওয়া হয়েছে। আজকে মোট ৪ বার ই-মেইল করে জেলাগুলিকে জানাতে হবে উপস্থিতির হার।

আজ ,শুক্রবার ৫৫টি সরকারি কর্মচারি সংগঠনের সংগ্রামী যৌথ মঞ্চ ধর্মঘটের ডাক দিয়েছে। যদিও এই ধর্মঘটের তীব্র বিরোধিতা করেছে শাসক দলের সংগঠন। এই পরিস্থিতিতে নবান্নও কড়া পদক্ষেপ নিয়েছে। নবান্নে এদিন আইডি কার্ড ছাড়া প্রবেশ নিষেধ করে দেওয়া হয়েছে।

সরকারি কর্মচারীদের ঢোকার সময় পরিচয় পত্র দেখাতে হচ্ছে দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের। অশান্তির আশঙ্কায় আজ নবান্নের বিভিন্ন গেটে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন সরকারি কর্মচারীকে দেখাতে হচ্ছে পরিচয় পত্র। তারপরই মিলছে নবান্ন ঢোকার অনুমতি। তবে আজ অন্যান্য দফতরের কোনও সরকারি কর্মী আপাতত নবান্নে ঢুকবেন না।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...