Monday, April 6, 2026

সৌদি প্রিমিয়ার লিগের ম্যাচে মেজাজ হারালেন রোনাল্ডো, গ্যালারি থেকে আসল মেসি নামের স্লোগান

Date:

Share post:

মাঠে মেজাজ হারালেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বৃহস্পতিবার সৌদি প্রিমিয়ার লিগের ম্যাচে আল ইত্তিহাদের কাছে ১-০ গোলে হারে আল নাসের। সৌদি ক্লাবে যোগ দেওয়ার পর প্রো লিগে এই প্ৰথম হার হজম করলেন সিআরসেভেন। সেই সঙ্গে শেষ দুই ম্যাচে গোলের দেখা পেলেন না মহাতারকা। ম‍্যাচ শেষে মাঠ ছেড়ে টানেল দিয়ে ড্রেসিংরুমে যাওয়ার সময় ক্রুদ্ধ রোনাল্ডো গজগজ করতে থাকেন। শুধু তাই নয় মাঠে উপস্থিত হাজার হাজার ইত্তিহাদ সমর্থক তাঁর চিরপ্রতিদ্বন্দ্বীর মেসির নামে স্লোগানও দেয়। সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। এক দিকে আল ইত্তিহাদের কাছে ৮০ মিনিটে গোল খেয়ে হেরে লিগ টেবিলের দ্বিতীয় নম্বরে নেমে আসা। অন্যদিকে হাজার হাজার ইত্তিহাদ সমর্থকদের তাঁর চিরপ্রতিদ্বন্দ্বীর নামে স্লোগান দিয়ে যাওয়া। সবশেষে রাগ সামলাতে না সিআরসেভেন।

ম‍্যাচ হারের পর মাঠ ছেড়ে টানেল দিয়ে ড্রেসিংরুমে যাওয়ার সময় ক্রুদ্ধ রোনাল্ডো গজগজ করতে থাকেন। ক্রুদ্ধ রোনাল্ডোকে স্বান্ত্বনা দিতে এগিয়ে আসেন আল নাসেরের এক সতীর্থ। এতেই রাগ পড়েনি তাঁর। হাত ছুড়ে নিজের হতাশা ব্যক্ত করতে থাকেন তিনি। গোটা দলের সঙ্গে মাঠ ছাড়ার মুখে টাচলাইনের কাছে রোনাল্ডো পৌঁছেই মাঠে পড়ে থাকা জলের বোতলে হতাশায় লাথি মারেন তিনি। আর এর পরই গ্যালারি থেকে যখন ইত্তিহাদ সমর্থকদের তাঁর চিরপ্রতিদ্বন্দ্বীর মেসির নামে স্লোগান ভেসে আসতে থাকে তখন বেজায় চটে যান রোনাল্ডো।

আর এর পরেই নেটিজেনদের সমালোচনা ও বিদ্রুপের শিকার হন রোনাল্ডো। যদিও ম্যাচ শেষে রোনাল্ডো সোশ্যাল মিডিয়াতে জানান আগামী ম্যাচগুলিতে তিনি ও তাঁর দল ফিরে আসবে। তবে নিজের সুদীর্ঘ কেরিয়ারের শেষ প্রান্তে এসে এমন আচরণ মেনে নিতে পারছেন না তার ভক্তরাও।

আরও পড়ুন:স্বীকৃতি না দেওয়া মেয়েকে সম্পত্তি দিয়েছেন ফুটবল সম্রাট পেলে

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...