Monday, April 6, 2026

স্বীকৃতি না দেওয়া মেয়েকে সম্পত্তি দিয়েছেন ফুটবল সম্রাট পেলে

Date:

Share post:

গত বছর ২৯ ডিসেম্বর প্রয়াত হন ফুটবল সম্রাট পেলে। ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। মৃত্যুকালে ছেড়ে গিয়েছেন অগাধ সম্পত্তি। যেমন সম্পত্তি আছে, তেমনই রয়েছে তাঁর অংশীদার। জানা যাচ্ছে, ফুটবল সম্রাট পেলের মোট সম্পত্তির ৩০ শতাংশ পাবেন তাঁর স্ত্রী মার্সিয়া সিবেলে আওকি। কিন্তু সম্পত্তির কিছু অংশ পাবেন পেলের এক কন্যাসন্তান। যাঁকে ব্রাজিলীয় কিংবদন্তি কখনও স্বীকৃতি দেননি। ব্রাজিলের গুয়ারুজায় পেলের একটি বাসভবন আছে। সেটি পাবেন তাঁর তৃতীয় স্ত্রী আওকি। সাও পাওলোর সমুদ্রঘেঁষা এই বাড়িতে একসঙ্গে থাকতেন পেলে ও আওকি।

গত বছরের শেষে ২৯ ডিসেম্বর ৮২ বছর বয়সে প্রয়াত হন তিনবারের বিশ্বকাপজয়ী পেলে। তাঁর রেখে যাওয়া সম্পত্তির পুরো তালিকা এখনও তৈরি হয়নি বলে জানিয়েছেন আইনজীবী লুইস কিগনেল। এর মধ্যে পেলের ব্র্যান্ড ভ্যালুও রয়েছে। প্রয়াত কিংবদন্তির আইনজীবী জানিয়েছেন, পেলের সম্পত্তির বাকি ৭০ শতাংশ পাবেন তাঁর সন্তানরা।

এর মধ্যে স্বীকৃতি না পাওয়া এক কন্যাও রয়েছেন। সংবাদসংস্থাকে কিগনেল বলেছেন, ‘‘আর এক কন্যাসন্তান আছেন, এমন ইঙ্গিত পেলে দিয়ে গিয়েছেন। ডিএনএ পরীক্ষার উপর তাঁর পরিচিতি পাওয়া নির্ভর করছে। কোভিড মহামারী ও পেলের স্বাস্থ্যের কথা ভেবে এটা করানো হয়নি। ২০২২ সালে সাও পাওলোর আদালত পেলের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন। পেলের অবর্তমানে এখন তাঁর স্বীকৃত সন্তানদের মধ্যে যে কোনও একজনের ডিএনএ পরীক্ষা করা হবে।”

আরও পড়ুন:প্রয়াত প‍্যাট কামিন্সের মা মারিয়া কামিন্স

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...