Monday, April 6, 2026

নিয়োগ দু*র্নীতি মামলায় ফের সিবিআইকে ‘ভর্ৎসনা’ আদালতের!

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) পর এবার নিম্ন আদালতেও প্রশ্নের মুখে পড়ল সিবিআই (CBI)। শুক্রবার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত (Recruitment Scam) একটি মামলার শুনানিতে বিচারকের প্রশ্ন, কী ভাবে ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছেন তাদের সাক্ষী করতে পারে সিবিআই? এব্যাপারে সিবিআইয়ের বিস্তারিত জবাব চেয়েছেন আলিপুর বিশেষ আদালতের বিচারক (Alipore Special Court)। আগামী ১৭ মার্চের মধ্যে তদন্তকারী আধিকারিককে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির একটি মামলায় ঘুষ দিয়ে চাকরি পাওয়া ৪ জনকে সাক্ষী হিসাবে জবানবন্দি নিতে চেয়ে আদালতে আবেদন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আর সেই আবেদনের প্রেক্ষিতে বিচারক সিবিআইয়ের তদন্তকারী আধিকারিককে প্রশ্ন করেন, কীভাবে এই ধরণের ব্যক্তিদের সাক্ষী হিসাবে ব্যবহার করা যেতে পারে?

তবে এই প্রথম নয়, নিয়োগ দুর্নীতির তদন্তে এর আগেও একাধিকবার কলকাতা হাই কোর্টে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে সিবিআইকে। সিবিআইয়ের তদন্তের গতি নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার নিম্ন আদালতেও প্রশ্নের মুখে নিয়োগ দুর্নীতি তদন্তে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকের ভূমিকা।

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...