Sunday, March 22, 2026

অনুব্রতকে জেরার মধ্যেই সুকন্যাকে ফোন! কেষ্ট-কন্যাকে কী জানাল ইডি?

Date:

Share post:

গরু পাচার কাণ্ডের (Cow Smuggling Case) তদন্তে এবার অনুব্রত কন্যা সুকন্যাকে (Sukanya Mondal) ফোন করল ইডি (Enforcement Directorate)। গরু পাচারে কালো টাকার (Black Money) সন্ধান পেতেই শনিবার সুকন্যা ও অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক (Accountant) মণীশ কোঠারিকে ফোন করল ইডি। আগামী সপ্তাহে দিল্লিতে তলবের কথা জানিয়ে তাঁদের দুজনকেই তৈরি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ইডি আধিকারিক ফোন করে স্পষ্ট জানিয়েছেন, দিল্লি আসার একদিন আগেই তাঁদের দুজনকে ফোন করে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

ইডি সূত্রের খবর, সুকন্যা ও মণীশ কোঠারিকে অনুব্রতর মুখোমুখি বসিয়ে গরুপাচারের টাকার সন্ধান পেতে একাধিক প্রশ্ন করা হতে পারে। তবে বিপুল সম্পত্তি, রাইস মিল, অগাধ ব্যাঙ্ক ব্যালেন্সের কারণ অনুসন্ধানে একাধিক প্রশ্ন তৈরি করে আগেই দফায় দফায় ইডির জেরার মুখে পড়তে হয়েছে অনুব্রতকে। কিন্তু অনুব্রতর কথায় অসঙ্গতি থাকায় এবার দিল্লিতে মেয়ে ও হিসাবরক্ষককে তলবের ভাবনা ইডির। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা মনে করছেন তিনজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করলেই উঠে আসতে পারে একের পর এক তথ্য। আর সেকারণেই শনিবার দুজনকে ফোন করে আগাম সতর্ক থাকার নির্দেশ ইডি আধিকারিকদের।

জানা গিয়েছে, দুজন বাঙালি আধিকারিককে দিয়েই অনুব্রত মণ্ডলের গোটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চালানো হচ্ছে। ইডির জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ায় ওই দুই বাঙালি অফিসারই মূলত জিজ্ঞাসাবাদ করছেন অনুব্রতকে কারণ দিল্লির স্থানীয় আধিকারিকরা ভাষাগত সমস্যার কারণে জিজ্ঞাসাবাদ করতে পারছেন না। তবে অনুব্রত সাফ জানিয়েছেন, তিনি হিন্দি জানেন না, হিন্দি বোঝেনও না। তাই তিনি শুধুমাত্র বাংলাতেই কথা বলবেন।

 

 

 

Related articles

অপমানের অভিযোগ! প্রার্থী তালিকায় নাম না থাকায় দল ছাড়ার ইঙ্গিত মঞ্জু বসুর

স্বামীর খুনের বিচার চেয়ে আন্দোলনের পথ ধরেই রাজনীতিতে হাতেখড়ি। সেই লড়াই থেকেই এক সময় বামেদের শক্ত ঘাঁটি ভেঙে...

ভোটের ময়দানে নাপিতের ভূমিকায় প্রার্থী! দুবরাজপুরে অনুপ সাহার ‘দাড়ি কাটা’ ঘিরে তুমুল চর্চা

দীর্ঘ পাঁচ বছর পর আবারও পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন একদম দোরগোড়ায়। নির্বাচন কমিশনের ঘোষণায় জানা গিয়েছে, রাজ্যের মোট ২৯৪টি...

নির্বাচনী প্রচারের রণকৌশল সাজাতে আজ ভবানীপুরে কর্মিসভা মমতার 

বাংলায় ভোটের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। আসন্ন নির্বাচনে হেভিওয়েট ভবানীপুর কেন্দ্রে (Bhawanipur) তৃণমূল প্রার্থী...

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...