Tuesday, March 31, 2026

হাই কোর্টের নির্দেশের পরই বাতিল গ্রুপ সি-র ৫৭ জনের চাকরি! বিজ্ঞপ্তি প্রকাশ কমিশনের

Date:

Share post:

শুক্রবারই গ্রুপ সি-র (Group C) ৮৪২ জন চাকরিপ্রার্থীর মধ্যে ৫৭ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। আর শনিবার এই মর্মেই বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। শনিবার দুপুর ১২টার মধ্যে ওই তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। এমনকী তাঁরা যাতে শনিবার থেকে আর স্কুলে ঢুকতে না পারে তাও নিশ্চিত করতে বলা হয়েছিল। সেই নির্দেশের পরই তৎপর হয় স্কুল সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রথম দফায় ৫৭ জনের চাকরি বাতিল করা হল। উল্লেখ্য, হাইকোর্ট যে ৮৪২ জনের চাকরি বাতিল করেছে তাঁদের মধ্যেই ছিলেন এই ৫৭ জন। এই ৫৭ জনের বিরুদ্ধে অভিযোগ ছিল, কমিশনের সুপারিশপত্র ছাড়াই চাকরি পেয়েছিলেন তাঁরা।

উল্লেখ্য, এসএসসির সুপারিশপত্র ছাড়াই ‘গ্রুপ সি’-তে চাকরি করছেন ৫৭ জন। শুক্রবার বিষয়টি নজরে আসতেই কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিস্ময় প্রকাশ করেন। চাকরিজীবীদের সুপারিশপত্র কে দিয়েছেন, তা নিয়ে মন্তব্যের পর শনিবার দুপুর ১২টার মধ্যে ৮৪২ জনের মধ্যে ৫৭ জনের তালিকা প্রকাশ করার কথা বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিষয়টি শুনে বিস্মিত হন বিচারপতি। কীভাবে এমন সম্ভব তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। তারপরই কমিশনকে নির্দেশ দেন, ওই ৫৭ জনের তালিকা প্রকাশ করার জন্য। এরপর শুক্রবারই দুপুর সাড়ে তিনটের পর ফের মামলার শুনানিতে ওই ৫৭ জন সহ ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এরপরই কমিশনকে তিনি নির্দেশ দেন, শনিবার বেলা বারোটার মধ্যে সবার সুপারিশপত্র বাতিল করতে হবে এবং দুপুর তিনটের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদকেও নিয়োগপত্র বাতিলেরও নির্দেশ দেন। সেই নির্দেশের পরই ৫৭ জনের চাকরি বাতিল করল এসএসসি।

তবে ওই ৫৭ জন কারা, তাঁদের নাম কী, রোল নম্বর কী, এখন তাঁরা কোন স্কুলে কর্মরত তার সমস্ত তথ্য তালিকায় প্রকাশ করা হয়েছে। ওই ৫৭ জনের কাছে কমিশনের সুপারিশপত্র না থাকা সত্ত্বেও কীভাবে নিয়োগপত্র রয়েছে তা নিয়েই প্রশ্ন তোলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

 

 

 

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...