Saturday, April 4, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) অস্ট্রেলিয়া বিরুদ্ধে শতরান শুভমন গিলের।ম‍্যাচ শেষে নিজের ইনিংস নিয়ে শুভমন বলেন,”জানি না আবার কবে ভারতে এত ভালো পিচ পাব। তাই অকারণে মারতে গিয়ে আউট হব না ঠিক করেছিলাম।”

২) দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে অর্ধশতরান করলেন বিরাট কোহলি। অজিদের বিরুদ্ধে ৫৯ রানে অপরাজিত তিনি। আর অর্ধশতরান করতেই অনন্য নজির গড়েন বিরাট। পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে ঘরের মাঠে টেস্টে ৪০০০ রানের মাইলস্টোন টপকে যান কোহলি।

৩) আহমেদাবাদের পিচ নিয়ে সন্তুষ্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি শুভমন গিলের দুরন্ত শতরান নিয়ে প্রশ্ন করাতেই বলেন, “এর আগে বেশ কঠিন উইকেটে ম্যাচ খেলতে হয়েছে ভারতীয় দলকে। এটা একেবারে সঠিক উইকেটে ম্যাচ হচ্ছে।”

৪) ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের তৃতীয় দিনে খেলতে নেমে অনন‍্য নজির গড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এদিন ভারতের সপ্তম ব্যাটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ হাজার রান পূর্ণ করলেন তিনি।

৫) আহমেদাবাদ টেস্টে বিত*র্ক। মহম্মদ শামিকে দেখে জয় ‘শ্রীরাম স্লোগান’ তুললেন কয়েকজন দর্শক। যেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যদিও এই ভিডিও’র সত‍্যতা যাছাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ।

আরও পড়ুন:অস্ট্রেলিয়া বিরুদ্ধে শতরান, ম‍্যাচ শেষে নিজের ইনিংস নিয়ে কী বললেন শুভমন?

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...