Wednesday, June 24, 2026

লালবাজারের বহুতলে আ*গুন! এলাকায় আ*তঙ্ক

Date:

Share post:

ঘড়িতে তখন রাত ১০.০৫! রাতের কলকাতা তখন অনেকটাই শুনশান। ঠিক সেইসময় একটি পুরনো বহুতলে আচমকাই আগুন লাগার ঘটনা ঘটে। দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। ঘটনাটি ঘটেছে লালবাজারের কাছে ১৯, আরএন মুখার্জি রোডের একটি বহুতলে । এর জেরে আতঙ্ক ছড়ায় ডালহৌসি চত্বরে। তড়িঘড়ি দমকলের ছ’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।


আরও পড়ুন:“দেশে আগুন জ্বালাতে চান?” ঐতিহাসিক স্থানের নাম বদলে বিজেপিকে তোপ শীর্ষ আদালতের

দমকল সূত্রে খবর, বহুতলটির তিনতলায় একটি অফিসে এই আগুন লেগেছে। যেহেতু পুরনো দিনের বহুতল, তাই আগুন লেগেছে যেখানে সেই মূল জায়গায় পৌঁছতে বেশ বেগ পেতে হয়েছে। দীর্ঘক্ষণ পর সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে কোথাও পকেট ফায়ার রয়েছে কিনা, মাঝরাতে সেটাও খতিয়ে দেখেছেন দমকল কর্মীরা।

প্রসঙ্গত, যে অফিসটিতে আগুন লেগেছে সেটি কীসের, তা জানা যায়নি। আগুন লাগার কারণ এখনও জানা না গেলেও, প্রাথমিক ধারণা, শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

 

 

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...