Friday, June 26, 2026

প্রতিটা নির্বাচনই আমাদের অগ্নিপরীক্ষা: নিরপেক্ষতার প্রশ্নে মন্তব্য মুখ্য নির্বাচন কমিশনারের

Date:

Share post:

‘দেশের নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট’, বিরোধীদের এ অভিযোগ নতুন কিছু নয়। নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতেই এবার এ বিষয়ে জবাব দিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার(Rajiv Kumar)। জানালেন দেশে যে কোনও নির্বাচন হওয়ার অর্থ সেটা নির্বাচন কমিশনের(Election Commission) জন্য একটি অগ্নিপরীক্ষা। বছরের পর বছর ধরে সফলভাবে নির্বাচন করার পরও বিশ্বাসযোগ্যতার পরীক্ষা দিতে হয় কমিশনকে।

সামনেই কর্নাটকের নির্বাচন পাশাপাশি চলতি বছরে আরও পাঁচটি রাজ্যে নির্বাচন হওয়ার কথা। সে কথা মাথায় রেখে গত শনিবার নির্বাচন পূর্ববর্তী পরিস্থিতি পর্যালোচনা করতে কর্ণাটক গিয়েছিলেন রাজীব কুমার। সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে তাকে প্রশ্ন করা হয়, মানুষ কমিশনের থেকে কতটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করতে পারে? এর জবাবে কমিশনার বলেন, বছরের পর বছর সফলভাবে নির্বাচন করে আমরা মানুষের বিশ্বাস অর্জন করেছি। তারপরও আজও প্রতিটা নির্বাচনে আমাদের অগ্নিপরীক্ষা দিতে হয়। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে এভাবে বারবার প্রশ্ন তোলা উচিত নয়।

শুধু তাই নয় রাজীব কুমার আরও বলেন, আজকের দিনে প্রতিটা নির্বাচনের ফলাফল মানুষ চোখ বন্ধ করে মেনে নিচ্ছে। ব্যালটে যে ফলাফল আসছে সেই ফলাফল মেনে নিয়ে খুব মসৃণভাবে ক্ষমতা হস্তান্তর হচ্ছে। আজকের দিনে বহু উন্নত দেশেও সেটা চোখে পড়ে না। মুখ্য নির্বাচন কমিশনার বলছেন, নির্বাচন কমিশন সফলভাবে ৪০০টি রাজ্যের নির্বাচন করেছে। ১৭টি লোকসভা নির্বাচন করেছে, ১৬টি রাষ্ট্রপতি নির্বাচন করিয়েছে। আজ ভারত যে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং ভৌগলিক স্থায়িত্ব অর্জন করেছে, সেটা সম্ভব হয়েছে শুধু ভারতবাসী নির্বাচন প্রক্রিয়ায় ভরসা রাখে বলেই। অথচ তা সত্ত্বেও আমাদের প্রতি নির্বাচনে অগ্নিপরীক্ষা দিতে হয়।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...