Monday, June 22, 2026

তুমুল বিতর্ক, দিদিয়ের দেশঁ-কে মিথ‍‍্যেবাদী বললেন বেঞ্জিমা

Date:

Share post:

নতুন মাত্রা পেল দিদিয়ের দেশঁ এবং করিম বেঞ্জিমার দ্বন্দ্ব। ফরাসি কোচ দেশঁ-কে মিথ‍‍্যেবাদী বললেন ফ্রান্সের প্রাক্তন ফুটবলার করিম বেঞ্জিমা। ঝামেলার সূত্রপাত কাতার ২০২২ বিশ্বকাপ বেঞ্জিমার চোটকে কেন্দ্র করে। কাতার বিশ্বকাপে চোটের কারণে তাঁর না খেলা নিয়ে কোচের মন্তব্যের প্রতিক্রিয়ায় দেশঁকে ‘মিথ্যেবাদী’ এবং ‘ভাঁড়’ বললেন বেঞ্জিমা।

কাতার বিশ্বকাপ শুরু হওয়ার সময় চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যান বেঞ্জিমা। সেই নিয়ে শুক্রবার ফরাসি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দেশঁ বলেন, ” ওর চোট ছিল। ১০ ডিসেম্বরের আগে করিম বেঞ্জিমা অনুশীলন শুরু করতে পারত না। কাতার থেকে চলে যাওয়ার দিন ওর সঙ্গে আমি প্রায় ২০ মিনিট ছিলাম। কথা বলেছিলাম। ওকে বলেছিলাম, ব্যস্ততার কিছু নেই। পরের দিন শুনি, ও শিবির ছেড়ে চলে গিয়েছে।”

এরপাশাপাশি দেশঁ ওই সাক্ষাৎকারে দাবি করেন,” শিবির ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত বেঞ্জিমাই নিয়েছিল। আমাকে কোনও প্রশ্ন করবেন না।”  আর এই নিয়েই এবার মুখ খুললেন বেঞ্জিমা। বেঞ্জিমা নিজের সোশ্যাল মিডিয়ায় সাক্ষাৎকারের স্ক্রিনশট পোস্ট করে লেখেন, ‘‘কী লজ্জা!’’ সঙ্গে একটি ভাঁড়ের ইমোজি দেওয়া। পরে আবার একটি ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে এক ব্যক্তি বলছেন, “মিথ্যেবাদী। তুমি মিথ্যেবাদী…।” বেঞ্জিমা নীচে লিখে দেন, “সাধু দিদিয়ের…শুভরাত্রি।”

কাতার বিশ্বকাপের সময় চোটের কারণে ছিটকে যান বেঞ্জিমা। সেই সময় বলা হয় বেঞ্জিমার সুস্থ হতে সময় লাগবে। কিন্তু ফ্রান্স কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জনের আগেই সুস্থ হয়ে ওঠেন বেঞ্জিমা। দলের সঙ্গে যোগ দেওয়ার আগ্রহও প্রকাশ করেছিলেন। কিন্তু ফরাসি কোচ দিদিয়ের দেশঁ রাজি হননি। এরপর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেন বেঞ্জিমা।

 

Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...