Tuesday, June 9, 2026

২৪ কোটি মুসলিমকে কি চিনে পাঠাবেন? মোদি সরকারকে প্রশ্ন ফারুক আব্দুল্লাহর

Date:

Share post:

ধর্মের ভিত্তিতে বিভাজন তৈরি করে দেশকে বিভক্ত করা হচ্ছে। কেন্দ্রের মোদি সরকারের(Modi govt) বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ(Farooq Abdullah)। রীতিমতো তোপ দেগে তিনি বলেন, যে জিনিস চলছে সেটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। দেশে ঘৃণার রাজনীতি নতুন কিছু নয়। কিন্তু এরা দেশে থাকা ২২-২৪ কোটি মুসলিমের(Muslim) সঙ্গে কি করবে? তাদের কি সমুদ্রে ফেলে দেওয়া হবে নাকি চিনে পাঠানো হবে।

শনিবার নিজের বাসভবনে উপত্যকার এক ডজন এরও বেশি রাজনৈতিক দলের নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেখানে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগে গান্ধীজির প্রসঙ্গ তুলে তিনি বলেন, গান্ধীজি রাম রাজ্যের কথা বলতেন, যার অর্থ ছিল একটি কল্যাণমূলক রাষ্ট্র। যেখানে সকল মানুষ সমান সুযোগ পাবে এবং কারো প্রতি কোনো বৈষম্য থাকবে না। আমাদের সকলের উচিত গান্ধীজির আদর্শ অনুসরণ করা। এভাবে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে একে অপরের বিরুদ্ধে দাঁড় করানো উচিত নয়।

পাশাপাশি উপত্যকার বর্তমান রাজনৈতিক সমস্যার প্রসঙ্গে তিনি বলেন, জম্মু চেম্বার অফ কমার্স সম্পত্তি করের বিরুদ্ধে বনধ ডেকেছিল। সেখানে রাজ্যের যুবকদের উপর লাঠিচার্জ করা হচ্ছে। এতে বোঝা যায় জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি ভালো নয়। জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা প্রত্যাহার করে তাদের দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা সমগ্র দেশের জন্য একটি দুঃখজনক সিদ্ধান্ত। জম্মু ও কাশ্মীর দেশের অবিচ্ছেদ্য অংশ। আমরা এদেশের, তাহলে আমাদের সাথে কেন এমন করা হচ্ছে? আমরা দেশবিরোধী নই।

তিনি আরো বলেন, আমরা দিল্লি গিয়ে নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করব। আমরা তাদের কাছে দাবি জানাব, এখানে নির্দিষ্ট করা সময়ের আগে নির্বাচন সম্পন্ন করার জন্য। পাশাপাশি জম্মু ও কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরাতে তাদের কাছে আবেদন জানাবো। জাতীয় বিরোধী দলগুলোর নেতাদের সঙ্গেও দেখা করব।

Related articles

সিজার লিস্ট শূন্য! রাজনৈতিক প্রতিহিংসাতেই মমতার বাড়ির চত্বরে থাকা কার্যালয়ে CID তল্লাশি: ক্ষুব্ধ কল্যাণ-কুণাল-মদন

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির চত্বরে থাকা তৃণমূল পার্টি অফিসে CID-র তল্লাশিতে সিজার লিস্ট শূন্য। তদন্তকারীরা...

Bengal T20 League: ইডেনে অতিথি আকাশ, হার শ্রাচী রাঢ় টাইগার্সের মহিলা দলের

বেঙ্গল টি২০ লিগে (Bengal T20 League) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শ্রাচী রাঢ় টাইগার্সকে (Shrachi Rarh Tigers) ডিএলএস(DLS) মেথডে ৮ উইকেটে...

তারকাদের বিদায় মঞ্চ, মেসি-রোনাল্ডোদের মতো কারা খেলতে নামছেন শেষ বিশ্বকাপে?

প্রতিটি বিশ্বকাপেই(FIFA World cup) নতুন তারকাদের যেমন উত্থান হয় তেমনই বিদায় নেন একাধিক কিংবদন্তি ফুটবলার। আসন্ন বিশ্বকাপে ৪৮...

আপাতত স্বস্তি খান স্যারের! কী জানাল আদালত

আদালতের নির্দেশে আপাতত স্বস্তি পেলেন জনপ্রিয় শিক্ষক খান স্যার (Khan Sir)। মঙ্গলবার পাটনা কোর্টের তরফ থেকে তাঁর গ্রেফতারিতে...