Friday, June 26, 2026

পুরসভার স্কুলের পাঠাগারে কচিকাঁচারা পড়বে মুখ‌্যমন্ত্রীর লেখা ছড়া-কবিতার বই !

Date:

Share post:

ছোটদের নিয়ে লেখা মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের ছড়া-কবিতার বই রাখা হবে পুরসভার স্কুলগুলিতে। এবার সহজেই কচিকাঁচারা পড়তে পারবে ‘মোদের দেশ’, ‘মানুষ পাখি’, ‘মিলন তীর্থ’, ‘হাঁটি হাঁটি পা পা’।

পুরসভার শিক্ষা দফতরের বক্তব্য, সহজ-সরল ভাষায় লেখা এই ছড়াগুলো ছোটদের বই পড়ার আগ্রহ বাড়াবে। বর্তমানে কলকাতা পুরসভার মোট স্কুলের সংখ‌্যা ২৪২। তার মধ্যে ১৮টি স্কুলকে অতি সম্প্রতি মিশিয়ে দেওয়া হয়েছে অন‌্য স্কুলের সঙ্গে। পরের ধাপে আরও দশটি স্কুলকে মিশিয়ে দেওয়া হবে।

এতদিন কলকাতা পুরসভার স্কুলে পাঠাগার ছিল না। সম্প্রতি পাঠাগার শুরু করেছে কলকাতা পুরসভার স্কুল। প্রাথমিকভাবে পাঁচটি স্কুলে শুরু হয়েছে পাঠাগার। এখানেই থাকবে মুখ্যমন্ত্রীর লেখা বই। কলকাতা পুরসভার মেয়র পারিষদ (শিক্ষা) সন্দীপন সাহা জানিয়েছেন, লেখা কম ছবি বেশি। শিশুদের জন‌্য এমন বই আমরা রাখছি। স্কুলের সময়সীমার মধ্যে একটা নির্দিষ্ট সময় রাখা হচ্ছে। সেটাই ‘লাইব্রেরি ক্লাস’।
জানা গিয়েছে, ধাপা আর ট‌্যাংরা এলাকার তিনটে বিল্ডিংয়ে পাঁচটি স্কুল চলে। সেই পাঁচটি স্কুলেই শুরু হয়েছে পাঠাগার। এই পাঠাগারের নাম রাখা হয়েছে ‘গল্পঘর’। মুখ‌্যমন্ত্রীর পাশাপাশি একাধিক শিশু সাহিত্যিকের বই রাখা হবে স্কুলের এই পাঠাগারে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...