Monday, April 6, 2026

‘আমার কবর খোঁড়ার স্বপ্ন দেখছে কংগ্ৰেস’, কর্ণাটকে ভোটপ্রচারে সরব মোদি

Date:

Share post:

নির্বাচনী ডঙ্কা বেজে গিয়েছে কর্ণাটকে(Karnataka)। ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছে সব রাজনৈতিক দল। রবিবার নির্বাচনে প্রচারে এসে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। অভিযোগ তুললেন, নির্বাচনে হারাতে না পেরে কংগ্রেস নেতারা তাঁর মৃত্যু কামনা করছে। তিনি বলেন, ‘আমি আপনাদের জন্য রাস্তা বানাচ্ছি। আর কংগ্রেস (Congress) আমার কবর খোঁড়ার স্বপ্ন দেখছে।’

রবিবার কর্ণাটকের বেঙ্গালুরু-মাইশুরু এক্সপ্রেসওয়ের সূচনা করতে যান মোদি। সেই হাইওয়ের উদ্বোধন করতে গিয়ে হাত শিবিরকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, “২০১৪ সালের আগে কংগ্রেস মানুষের জীবন নষ্ট করার কম চেষ্টা করেনি। কংগ্রেস সরকার সাধারণ মানুষের টাকা লুট করেছে। আগে সরকারি কাজের জন্য মানুষকে দুয়ারে দুয়ারে ছুটতে হত। কিন্তু বিজেপির আমলে উন্নয়ন মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে।”

এদিন মাণ্ডিয়ায় একটি রোড শোও করেন প্রধানমন্ত্রী। এই মাণ্ডিয়া আবার কংগ্রেস এবং জেডিএসের গড় হিসাবে পরিচিত। বিরোধীদের গড়ে দাঁড়িয়ে তাঁর নিজের প্রতি মানুষের আবেগ উসকে দিতে চাইলেন মোদি। বললেন, “কংগ্রেস যখন আমার কবর খুঁড়তে ব্যস্ত, তখন আমি এসেছি এক্সপ্রেসওয়ের উদ্বোধন করতে। মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন করতে চাইছি।” মোদির বক্তব্য, ওরা জানে না মা-বোনেদের আশীর্বাদ আর মানুষের ভালবাসা আমার জন্য রক্ষাকবচ। যদিও কংগ্রেস বলছে, কর্ণাটকে (Karnataka) হার নিশ্চিত জেনে মানুষের আবেগ নিয়ে খেলতে চাইছেন প্রধানমন্ত্রী। কিন্তু তাতে কাজের কাজ কিছু হবে না।

Related articles

বেনজির! ফুলের মালা পরিয়ে মেয়ের ডিভোর্স উদযাপন বাবার

বিয়ে উদযাপনের সঙ্গে এখন নতুন ট্রেন্ড ডিভোর্স উদযাপন (Divorce Celebration)! বিদেশে এইরকম ঘটনা আকছার ঘটে থাকলেও এদেশে নতুন।...

“মেয়েদের গায়ে হাত দিলে… ঝাঁটাই দাওয়াই”: ভোট নষ্ট রুখতে কী পরামর্শ মমতার

বিজেপি ভোটের দিন রাজ্যের গোলমাল বাঁধাতে পারে। সোমবার নদিয়ায় দলীয় প্রার্থীদের সভা থেকে সবাইকে সতর্ক করলেন সেই তৃণমূল...

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...

IPL: নাইট শিবিরে সুখবর! পাঞ্জাব ম্যাচের আগেই কলকাতায় হর্ষিত

আইপিএলের (IPL) শুরুতেই পেস বোলিং নিয়ে সমস্যায় পড়েছে কেকেআর(KKR)। ক্যামেরন গ্রিন বোলিং করতে পারছেন না, পাথিরানা কবে আসবেন...