Thursday, June 25, 2026

৩৪ বছর পর ‘নোটিশ’ পেলেন রাম-সীতা ! চমকে উঠল বিনো দুনিয়া

Date:

Share post:

দেখতে দেখতে কেটে গেছে প্রায় তিন যুগ। একসঙ্গে জুটি বেঁধে আর তাঁরা সামনে আসেননি। কিন্তু তাই বলে ভারতীয় দর্শক তাদের প্রিয় রাম-সীতাকে (Ram-Sita) কখনোই ভুলতে পারেননি। ছোটপর্দার রাম-সীতা প্রায় ৩৪ বছর পর খবরের শিরোনামে। অরুণ গোভিল (Arun Govil) ও দীপিকা চিকিলাকে (Dipika Chikhlia) এবার একসঙ্গে ‘ নোটিশ’ ধরালেন প্রদীপ গুপ্ত।

এত সময় ছিল যখন অরুণ গোভিল (Arun Govil) ও দীপিকা চিকিলাকে (Dipika Chikhlia) এক ঝলক দেখার জন্য অপেক্ষায় অধীর হতেন ভারতীয় দর্শকরা। দর্শকের কাছে আজও ‘রামায়ণ’ (Ramayana) মানেই রাম এবং সীতার চরিত্রে এই বিখ্যাত জুটি। টিভির পর্দায় ‘রামায়ণ’-এর (Ramayana) জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। যারা সেই সময়ে এই সিরিয়াল দেখতে পাননি তাঁদের কাছে ২০২০ সালে লকডাউনের সময় নতুন করে ধরা দেয় সেই পুরনো বিখ্যাত রামায়ণ। কী আশ্চর্য! এত বছর পরেও সেরা টিআরপি পেল রাম সীতার এই জুটি, ব্যাপক সাড়া মিলল দেশে। তবে অনেকেই আক্ষেপ করেছিলেন যে বিখ্যাত মহাকাব্যের উত্তরকাণ্ড ‘রামায়ণ’ সিরিয়ালে দেখানো হয়নি। অবশ্য অরুণ – দীপিকাকে শেষবার ১৯৮৯ সালে ‘লব কুশ’ সিরিয়ালে একসঙ্গে দেখা গিয়েছিল। মাঝে ৩৪ বছরের দীর্ঘ বিরতি। নিজেদের পেশাদার জীবনে এনারা দুজনেই আলাদা আলাদা কাজ করলেও জুটি হিসেবে দর্শক তাঁদের আর দেখতে পাননি। অপেক্ষার প্রহর গোনা এবার শেষ হল বুঝি। বলি পাড়ায় জল্পনা, সাড়ে তিন দশক পেরিয়ে সেই জুটিই এবার প্রদীপ গুপ্তর (Pradip Gupta) ছবি ‘নোটিশ’ – এ (Notice) কাজ করতে চলেছেন। এই প্রসঙ্গে প্রযোজক প্রতাপ সিং রঘুবংশী জানাচ্ছেন, ছবির গল্প বর্তমান সময়ের হলেও এর শিকড় রয়েছে রামায়ণেই। সেই কারণেই কি একসঙ্গে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত? অভিনেতা অরুণ গোভিল বলছেন এতদিন পর দীপিকার সঙ্গে কাজ করার সুযোগটা সত্যিই অসাধারণ। তবে এটাও ঠিক যে এই ছবি করতে তিনি রাজি হয়েছেন, কারণ তাঁর চরিত্রটিতে ধর্ম ও সত্যের মিশ্রণ রয়েছে। দীপিকা বলছেন এই ছবির গল্পও রামায়ণের মতোই সরল সত্যের উপর প্রতিষ্ঠিত। তবে রাম সীতা জুটিকে একসঙ্গে আবার দেখতে পাওয়ার আশায় উচ্ছ্বসিত দর্শক।

 

Related articles

তারাতলার ঘটনা আপনাদের পাপের ফল, নাম করে ফিরহাদকে নিশানা মুখ্যমন্ত্রীর 

কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন বিপর্যয়ের (Taratala Disaster) ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

তারাতলার দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা PMO-র

কলকাতার তারাতলার (Taratala, Kolkata) দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা PMO-র। বৃহস্পতিবার সমাজমাধ্যমে...

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...