Saturday, June 20, 2026

চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ! ডিভিশন বেঞ্চে গ্রুপ সি কর্মীদের একাংশ

Date:

Share post:

কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay) চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চের (Division Bench) দ্বারস্থ গ্ৰুপ সি (Group C) কর্মীদের একাংশ। বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে চলতি সপ্তাহেই মামলাটির শুনানি হতে পারে বলে আদালত সূত্রে খবর। সোমবার এই বিষয়ে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন চাকরি থেকে বরখাস্তদের আইনজীবী পার্থদেব বর্মণ।

গত শুক্রবার গ্রুপ সি পদে ৭৮৫ জনের চাকরির সুপারিশপত্র বাতিল করতে স্কুল সার্ভিস কমিশন (SSC)-কে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে সুপারিশপত্র ছাড়াই নিয়োগপত্র পাওয়া ৫৭ জনের চাকরি বাতিল করার জন্য মধ্যশিক্ষা পর্ষদকে নির্দেশ দেন তিনি। বিচারপতির নির্দেশ মোট ৮৪২ জন গ্রুপ সি কর্মীর চাকরি যায়।

উল্লেখ্য, গত শুক্রবার গ্রুপ সি-র ৮৪২ জনকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেয় কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই মর্মে শনিবার তালিকা প্রকাশ করে মধ্যশিক্ষা পর্ষদ। তবে এর আগে যাঁদের চাকরি গিয়েছে বিভিন্ন ক্ষেত্রে তাঁরা ডিভিশন বেঞ্চে গিয়ে সুরাহা পাননি। এমনকী কোনও সমাধান হয়নি সুপ্রিম কোর্টেও। যদিও এই ৮৪২ জনের অনেকের ওএমআর শিটে দেখা গিয়েছে কেউ একটিও প্রশ্নের উত্তর না দিয়েই চাকরিতে ঢুকে পড়েছিলেন।

পাশাপাশি গ্রুপ সি-র ৮৪২ জনের ক্ষেত্রে হাইকোর্ট নির্দেশ দিয়েছে, এঁরা যেন কোনওভাবেই স্কুলে না প্রবেশ করতে পারেন। এর পাশাপাশি গ্রুপ সি-র শূন্যপদে দশ দিনের মধ্যে নিয়োগপ্রক্রিয়া শুরু করার জন্য এসএসসিকে নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

 

 

Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...