Wednesday, June 24, 2026

পাখির চোখ পঞ্চায়েত! ১৭ মার্চ কালীঘাটে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক মমতা-অভিষেকের

Date:

Share post:

দিনক্ষণ স্থির না হলে আপাতত রাজ্যে সব রাজনৈতিক দলের পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন। তার আগে দলের লড়াইয়ের রূপরেখা স্থির করতে বৈঠক ডাকলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)! কালীঘাটের ওই বৈঠকে হাজির থাকবেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। ১৭ মার্চ তৃণমূলের (TMC) শীর্ষ স্থানীয় নেতৃত্বকে ডাকা হয়েছে কালীঘাটে (Kalighat)।

তৃণমূল সূত্রে খবর, পঞ্চায়েত ভোটের আগে স্ট্র্যাটেজি নির্ধারণ করতেই এই বৈঠক। সদ্য সমাপ্ত সাগরদিঘি উপনির্বাচনে পরাজয়ের কারণ নিয়েও আলোচনা হতে পারে। বৈঠকে হাজির থাকতে ইতিমধ্যেই ফোন গিয়েছে প্রথমসারির নেতৃত্বের কাছে। বাংলায় রামধনু জোট তৈরি করছে বিরোধীরা। বাম-কংগ্রেস ঘোষিত জোটকে গোপনে সমর্থন করছে বিজেপি। এই অশুভ আঁতাঁত ভাঙার দাওয়াইও বাতলে দিতে পারেন দলনেত্রী। এই বৈঠকে সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি-সহ দলের শীর্ষ নেতৃত্বকে উপস্থিত থাকতে বলা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগেই এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

 

 

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...