Thursday, June 25, 2026

কেমব্রিজে রাহুলের মন্তব্যে উত্তাল সংসদ, তুমুল হট্টগোলে মুলতুবি লোকসভা

Date:

Share post:

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে রাহুল গান্ধীর(Rahul Gandhi) মন্তব্যের জেরে সোমবার রীতিমতো উত্তাল হয়ে উঠল সংসদ। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়ে প্রথম দিনেই লোকসভা মুলতুবি করলেন লোকসভার স্পিকার(Loksabha speaker)।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বক্তব্যকে ঘিরে প্রথমেই আক্রমণ শানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং(Rajnath Singh)। তিনি বলেন, এই সংসদের সদস্য রাহুল গান্ধী লন্ডনে গিয়ে ভারতকে অপমান করেছেন। রাজনাথ বলেন, এই হাউসের সব সদস্যের রাহুলের বক্তব্যের নিন্দা করা উচিত এবং তাঁর উচিত হাউসের সামনে ক্ষমা চাওয়া। রাহুল প্রসঙ্গে রাজনাথ সিং বলেন, রাহুল বিদেশের মাটিতে বলছেন যে তাঁর হাউসের মাইক বন্ধ করে দেওয়া হয়, তবে তা মোটেও তা নয়। সে মিথ্যা ছড়াচ্ছে। এরপরই সরব হন বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা। রাহুলের বক্তব্য নিয়ে লোকসভায় তুমুল হট্টগোলের পর কার্যবিবরণী দুপুর ২টো পর্যন্ত মুলতবি করা হয়।

লোকসভার পাশাপাশি রাজ্যসভাতেও এই ইস্যুতে সরব হন বিজেপি নেতা পীযূষ গোয়েল। রাহুল গান্ধীর বক্তব্যের বিষয়টি তুলে ধরেন এবং কংগ্রেস নেতার কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান। পাল্টা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, “যে এই কক্ষের সদস্য নন এমন কাউকে নিয়ে মন্তব্য করার নিন্দা করছি।”

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...