Tuesday, June 9, 2026

আমার মন্তব্যের অপব্যাখ্যা হয়েছে: জানালেন শোভনদেব

Date:

Share post:

রাজ্য বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব নিয়ে আলোচনার সময় গোর্খা জনজাতি প্রসঙ্গে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Shobhandev Chattopadyay)। তাঁর মন্তব্য নিয়ে বিতর্ক হওয়ায় তিনি সোমবার বিধানসভায় (Assembly) ওই মন্তব্যের রেকর্ড নিয়ে আসেন। সেখান থেকে বিবৃতি দিয়ে মন্ত্রী বলেন, কীভাবে তাঁর বক্তব্যের অপব্যাখ্যা করা হয়েছিল। সোমবার, বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের মুখ্যসচেতক মনোজ টিগ্গা (Manoj Tigga) জানান যে, শোভনদেবের মন্তব্যের প্রতিবাদে আগামী দিনে তাঁরা বড়সড় আন্দোলন করবেন। তারপরই বিবৃতি দেন মন্ত্রী।

শোভনদেব বলেন, “২০ ফেব্রুয়ারি তারিখে বাংলা ভাগের বিরুদ্ধে যে বক্তব্য রেখেছিলাম সেখানে আদিবাসীদের নিয়ে এমন কিছু বলিনি। মাঝি পরগনা জাকাত সংঘ ভুল বুঝে বা রাজনৈতিক দলের ভুল বোঝানোতে আন্দোলন করছে। ওরা ক্ষমা চাওয়ার কথা বলছে। আমি তো ওই কথা উচ্চরণই করিনি। তবুও আদিবাসী ভাইরা আমার কাছে এলে আমি তাদের ভুল ভাঙিয়ে দেবো। আমি কোথাও আদিবাসী সম্প্রদায়কে আঘাত করিনি।“

গত মাসে বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব নিয়ে আলোচনার সময় শোভনদেব গোর্খাদের ‘বহিরাগত’ এবং আদিবাসীদের ‘পরিযায়ী’ বলে মন্তব্য করেছিলেন বলে অভিযোগ করে BJP। যদিও সেই সময়ই এই অভিযোগ উড়িয়ে দেন পরিষদীয় মন্ত্রী।

আরও পড়ুন:আলু চাষীদের পাশেই রাজ্য, বিধানসভায় বিরোধীদের ‘মিথ্যাচার’ ফাঁস

 

Related articles

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...