Saturday, June 27, 2026

অস্কারজয়ীদের কুর্নিশ জানিয়ে টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

Date:

Share post:

নজির গড়ে বিশ্বদরবারে দেশের নাম উজ্জ্বল হয়েছে। ৯৫তম অস্কারের মঞ্চে ভারতীয় সিনেমা এ বছর আলাদা করে নজর কেড়েছে। মৌলিক সঙ্গীত বিভাগে সেরা পুরস্কার জিতে নিয়েছে ‘আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’। অন্য দিকে, ডকুমেন্টারি শর্ট ফিল্ম বিভাগে অস্কারের জন্য নির্বাচিত হয়েছে কার্তিকি গনসালভেস পরিচালিত ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। এতে আপ্লুত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


আরও পড়ুন:অস্কার: দর্শকাসনে কাঁদলেন দীপিকা! মঞ্চে ‘ব্ল্যাক বিউটি”

অস্কার মঞ্চে ভারতীয় বিজয়গাথাকে কুর্নিশ জানিয়ে টুইটারে মোদি লেখেন, ‘‘ব্যতিক্রমী। বিশ্বব্যাপী জনপ্রিয়তা নাটু নাটুর। এটা এমন একটা গান যেটা আগামী বহু বছর ধরে শ্রোতাদের মনে থেকে যাবে। এম এম কীরাবাণী এবং চন্দ্র বোস এবং পুরো টিমকে এই জয়ের জন্য শুভেচ্ছা। ভারত আপ্লুত এবং গর্বিত।’’



অন্যদিকে, গুনীত মোঙ্গা প্রযোজিত ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ তথ্যচিত্রটিও বিশ্ব মঞ্চে পুরস্কৃত হয়েছে। সে প্রসঙ্গে প্রধানমন্ত্রী লেখেন, ‘‘এই সম্মানের জন্য কার্তিকি এবং গুনীত সহ পুরো টিমকে আমার শুভেচ্ছা। আপনাদের কাজের মধ্যে দিয়ে খুব সুন্দর ভাবে প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকা এবং তার উন্নতির গুরুত্বের উপর আলোকপাত করা হয়েছে।’’


 

 

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...