Saturday, June 20, 2026

ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট শেষ হওয়ার আগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রোহিতরা

Date:

Share post:

আহমেদাবাদে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ম‍্যাচ শেষ হওয়ার আগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। এদিন শ্রীলঙ্কাকে নিউজিল্যান্ড হারিয়ে দেওয়ার ফলে ফাইনালের টিকিট পাকা করে ফেলল রোহিত শর্মা-বিরাট কোহলিরা। অন্যদিকে ড্র হওয়ার পথেই এগোচ্ছে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। শেষ দিনে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের উইকেটে বড়োসড়ো কিছু পরিবর্তন না হলে ম্যাচ ড্র হওয়া সময়ের অপেক্ষা।

কীভাবে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত? আসলে চতুর্থ টেস্ট শুরু হওয়ার আগে পরিস্থিতি এমন ছিল যে, এই ম্যাচে জিততে পারলে তবেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে পারত টিম ইন্ডিয়া। তবে এই ম্যাচ ড্র হলে ভারতকে তাকিয়ে থাকতে হত শ্রীলঙ্কা নিউজিল্যান্ড ম্যাচের দিকে। দুই ম্যাচের এই সিরিজে দুটি ম্যাচই শ্রীলঙ্কা জিতে গেলে বিদায় নিতে হত ভারতীয় দলকে। তবে এখন পরিস্থিতি একেবারে ভিন্ন। উইলিয়ামসনের অপরাজিত শতরানে ভর করে ম্যাচে জয় পায় কিউয়িরা।

 

শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের প্রথম টেস্টে, কিউয়িদের জয়ের সম্ভাবনা প্রায় বোঝা গিয়েছিল চতুর্থ দিনই। কারণ শেষদিনে নিউজিল্যান্ডকে জিততে হলে করতে হত ২৫৭ রান। হাতে ছিল নয় উইকেট। ফলে দ্রুত ম্যাচের পট পরিবর্তন না হলে শ্রীলঙ্কার এই ম্যাচে জেতা কঠিন ছিল। আর এই ম্যাচে শ্রীলঙ্কা হারলে বা ড্র করলে এমনিতেই ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলতেন রোহিত শর্মারা। আর ঠিক সেটাই হল।

আহমেদাবাদ টেস্টে জয় পেলে ভারতের পয়েন্ট হবে ৬২.৫ শতাংশ। তবে এই টেস্ট ড্র হলে ৫৮.৭ শতাংশ পয়েন্টে থাকবে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কা যদি সিরিজের দুই টেস্টেই জয় পেত তবে তাদের পয়েন্ট হত ৬১.১ শতাংশ। এমনটা হলে ফাইনালে পৌঁছে যেতে পারত শ্রীলঙ্কা। প্রথম টেস্ট হারের পর শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট জিতলেও তাদের পয়েন্ট হবে ৫২.৭৭। একটা ম্যাচ জিতলে আর একটা ম্যাচ ড্র হলে শ্রীলঙ্কার পয়েন্ট হত ৫৫.৫৫ শতাংশ। ফলে দুই ম্যাচ জেতা ছাড়া গতি ছিল না লঙ্কানদের। আজই শেষ হবে দুই টেস্ট। তবে তার আগেই ফাইনালে পৌঁছে গেল ভারত।

অস্ট্রেলিয়া ইতিমধ্যেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গিয়েছে। ইন্দোর টেস্টে ভারতকে নয় উইকেটে হারিয়েই ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নেই স্টিভ স্মিথদের অস্ট্রেলিয়া। ৭জুন থেকে ইংল্যান্ডের ওভালে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।

আরও পড়ুন:আজ ঘরের মাঠে সেমিফাইনালের দ্বিতীয় লেগে নামছে মোহনবাগান, মরণ- বাঁচন ম‍্যাচে জয় চাইছেন জুয়ান

 

 

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...