Saturday, June 27, 2026

গ্রুপ সি পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ কমিশনের, দেখলে চমকে যাবেন!

Date:

Share post:

গ্রুপ সি নিয়োগ (Group C Recruitment) প্রক্রিয়ায় বড়সড় দুর্নীতির হদিশ। আর সেই অভিযোগেই কার্যত সিলমোহর দিল স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। সোমবার স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সিদ্ধান্ত মেনে গ্রুপ সি পদের ৩, ৪৭৮ জনের তালিকা প্রকাশ করল। যা দেখে রীতিমতো ভিরমি খাওয়ার জোগাড়।

একনজরে দেখে নিন তালিকা!

3478 marks details upload notice_GRC_13_March_2023

তালিকা প্রকাশের পরই দেখা যাচ্ছে, ৩ হাজার ৪৭৮ জনের মধ্যে ৩ হাজার ৩০ জনেরই নম্বর দেদারে বাড়ানো হয়েছে। প্রকাশিত তালিকায় স্পষ্ট নিয়োগ-দুর্নীতিতে কারচুপির ছবি। কলকাতা হাইকোর্ট আগেভাগেই নির্দেশ দেওয়া হয়েছিল কতজন পরীক্ষার্থীর কত নম্বর বাড়ানো হয়েছে? আর হাইকোর্টের নির্দেশ মেনেই তালিকা প্রকাশ করল কমিশন। তবে এখানেই শেষ নয়, প্রাপ্ত নম্বর এবং ওএমআর শিটে দেখানো নম্বরেও বিস্তর ফারাক। প্রাপ্ত ১ নম্বর বেড়ে দাঁড়িয়েছে ৫৬ তে সেই উদাহরণও রয়েছে তালিকায়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে ১০ নম্বরের কম পাওয়া প্রার্থীদেরই নম্বর বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, গাজিয়াবাদে (Gaziabad) ওএমআর মূল্যায়নকারী সংস্থা ‘নায়সা’ থেকে পাওয়া তথ্য আর কলকাতার এসএসসি অফিস থেকে পাওয়া নম্বরের তালিকার মধ্যে পার্থক্য থাকার অভিযোগ আগেই উঠে এসেছিল তদন্তে। পরে এসএসসি ও কলকাতা হাইকোর্ট স্বীকার করে নেয় সে কথা। এরপর গত ১০ মার্চ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) নম্বর কারচুপির তালিকা প্রকাশ করার নির্দেশ দেয়। সেই মতো সোমবার তালিকা প্রকাশ করা হল।

 

 

 

Related articles

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...