Saturday, April 4, 2026

সাকেত মামলায় গুজরাট পুলিশকে নোটিস সুপ্রিম কোর্টের

Date:

Share post:

তৃণমূল মুখপাত্র সাকেত গোখেলের(Saket Gokhale) জামিন মামলায় সোমবার গুজরাট পুলিশকে notice পাঠালো দেশের শীর্ষ আদালত(Supreme Court)। গুজরাট পুলিশকে(Gujarat police) এই নোটিশ ইস্যু করেন সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভাই ও বিক্রম নাথের বেঞ্চ। দু’সপ্তাহের মধ্যে নোটিসের জবাব তলব করা হয়েছে আদালতের তরফে।

গুজরাট বিধনাসভা নির্বাচনের সময় ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে সংগৃহীত টাকার অপব্যবহারের জন্য গ্রেফতার করা হয়েছিল তৃণমূল মুখপাত্র সাকেত গোখেলেকে। সেই মামলায় গত ২৩ জানুয়ারি সাকেতের জামিনের আবেদন খারিজ করে দেয় গুজরাট হাইকোর্ট। গুজরাট কোর্টের এই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূলের মুখপাত্র। তাঁর আবেদনের ভিত্তিতে আজ শুনানি ছিল শীর্ষ আদালতে। সাকেত গোখেলের হয়ে আদালতে উপস্থিত ছিলেন বর্ষীয়ান আইনজীবী ডঃ অভিষেক মনু সিংভি। সেই শুনানির ভিত্তিতেই গুজরাট পুলিশকে নোটিস পাঠাল শীর্ষ আদালত।

উল্লেখ্য, ৬ ডিসেম্বর গ্রেফতারের পর আদালতে লড়াই করে জামিন পেয়েছিলেন সাকেত। সেই ঘটনায় মুখ পুড়েছিল গুজরাট পুলিশের। এরপরে ক্রাউড ফান্ডিংয়ের অর্থ তছরুপের মামলায় ৩০ ডিসেম্বর দিল্লি থেকে সাকেতকে ফের গ্রেফতার করে আমেদাবাদ সাইবার ক্রাইম শাখা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...