Saturday, June 27, 2026

স*তর্ক রাজ্য! শিশুমৃ*ত্যু রুখতে বৈঠক টাস্ক ফোর্সের

Date:

Share post:

রাজ্যের শিশুদের (Child) যে কোনও পরিস্থিতিতে সর্বদা পাশে রয়েছে রাজ্য সরকার (West Bengal Government)। যে কোনও পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার মুখ্যসচিবের নেতৃত্বে ইতিমধ্যে টাস্ক ফোর্স (Task Force) গঠন করা হয়েছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই টাস্ক ফোর্সের ৮ সদস্য ইতিমধ্যে বৈঠক করছেন। আর সোমবার স্বাস্থ্য দফতরের বৈঠকে কলকাতা সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা শিশুদের মধ্যে কতজন অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত, চিকিৎসা পরিকাঠামো, অতিরিক্ত বেডের ব্যবস্থা, জরুরি ভিত্তিতে অসুস্থ শিশুর পরিবারকে জানানো যায় কিনা সহ একাধিক বিষয়ে আলোচনা হয়।

তবে বিসি রায় (BC Roy) হাসপাতালে ফের শিশু মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, রবিবার রাত ৮টা থেকে সোমবার সকাল পর্যন্ত মাত্র ১১ ঘণ্টার ব্যবধানে মৃত্যু হয়েছে আরও ৪টি শিশুর। এর মধ্যে রবিবার রাত ৮টা থেকে রাত ১১টার মধ্যে মারা গিয়েছে উত্তর ২৪ পরগনার বনগাঁ ও বাদুড়িয়ার দুটি শিশু এবং রাত ১টা নাগাদ আরও একটি শিশুর মৃত্যু হয়। আর সোমবার সকালে উত্তর ২৪ পরগণার দেগঙ্গার বাসিন্দা চতুর্থ শিশুটির মৃত্যু হয়। তবে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বাসিন্দা ১০ মাসের শিশুটি অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়েছিল বলে পরিবার সূত্রে খবর। কিন্তু হাসপাতাল সূত্রে খবর, কোমর্বিডিটির কারণেই শিশুদের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত রাজ্যে জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া এবং অ্যাডিনো ভাইরাস প্রাণ কেড়েছে ১৪৭টি শিশুর। এর মধ্যে কলকাতার বিসি রায় শিশু হাসপাতালেই মারা গিয়েছে কমপক্ষে ৭৫টি শিশু। এছাড়া আর জি করে ২৫, কলকাতা মেডিক্যাল কলেজে ২০ এবং চিত্তরঞ্জন সেবা সদনে ১০ শিশুর মৃত্যুর ঘটনা সামনে এসেছে। এদিকে, বিষয়টি মোকাবিলায় সবরকম ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার।

 

 

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...