Tuesday, June 23, 2026

নিয়োগ দু*র্নীতির ‘মাস্টারমাইন্ড’ কে? নাম জানালেন শান্তনু!  

Date:

Share post:

সোমবারই নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) তিন দিনের ইডি হেফাজতের (ED Custody) মেয়াদ শেষ হচ্ছে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের। এদিন আদালতে যাওয়ার পথে সিজিও কমপ্লেক্স (CGO Complex) থেকে বেরনোর সময় মুখ খুললেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায় (Shantanu Banerjee)। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শান্তনু জানিয়ে দিলেন ‘মাস্টারমাইন্ড’-এর (Mastermind) নাম। পাশাপাশি তাঁর আরও দাবি, অন্য রাজ্যে সমস্ত টাকা সরিয়ে দেওয়া হচ্ছে। এদিন শান্তনু সাফ জানান, কুন্তল (Kuntal Ghosh) একদিকে নজর ঘোরাচ্ছে আর অন্য দিকে নিজের টাকাগুলো অন্য রাজ্যে সাইড করছে।

এদিন শান্তনু আরও বলেন, সকলকে বিভ্রান্ত করে অন্য রাজ্যে টাকা পাঠিয়ে দিচ্ছে কুন্তল। আমি এ সবের সঙ্গে কোনওভাবেই জড়িত নই। আমার সব সম্পত্তি বৈধ। আগামী দিনেই সব প্রমাণিত হবে। কুন্তল এজেন্টদের (Agent) ভয় দেখাচ্ছে। কয়েকশো এজেন্টের থেকে ও কয়েকশো কোটি টাকা তুলেছে।

উল্লেখ্য, গত জানুয়ারি মাস থেকে ইডি হেফাজতের পর বর্তমানে জেল হেফাজতে রয়েছেন কুন্তল। তবে শান্তনুর এমন স্বীকারোক্তির পরই ইডি আধিকারিকদের প্রশ্ন, কুন্তলের আরও কত টাকা রয়েছে যা তিনি জেলের ভিতর থেকে অন্য রাজ্যে সরিয়ে দিচ্ছেন? তবে শান্তনুর দাবি কতটা যুক্তিযুক্ত তা তদন্তসাপেক্ষ। উল্লেখ্য, গত তিন দিনে শান্তনুর বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। তারপর এদিন বিস্ফোরক দাবি করলেন তিনি।

অন্যদিকে সোমবারই ব্যাঙ্কশাল আদালতে (Bankshal Court) শান্তনুকে পেশ করা হয়েছে। এদিন আদালতের কাছে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানাবে ইডি আধিকারিকরা। কিন্তু আদালত এখন কী নির্দেশ দেয় সেটাই দেখার।

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...