Saturday, June 27, 2026

খোদ কলকাতাতেই ম*র্মান্তিক পরিণতি যুবকের! কারণ নিয়ে ধন্ধে পুলিশ

Date:

Share post:

বাড়ির অদূরেই একটি মাঠ থেকে উদ্ধার হল যুবকের ঝুলন্ত দেহ। কলকাতার (Kolkata) আনন্দপুরের (Anandapur) ঘটনা। পরিবার সূত্রে খবর, সম্পর্কের (Relation) টানাপোড়েনের জেরেই এই মর্মান্তিক ঘটনা। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম আকাশ শর্মা (Akash Sharma) (২০) বাড়ি, আদর্শনগরের বিজয়কলোনিতে। ইতিমধ্যে অস্বাভাবিক মৃত্যুর (Unnatural Death) মামলা রুজু করে তদন্ত (Investigation) শুরু করেছে পুলিশ।

পরিবার সূত্রে খবর, রবিবার সন্ধেয় মোবাইল ফোন চার্জে বসিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল আকাশ। তারপর থেকে সে আর বাড়ি ফেরেনি। এরপর সোমবার সকালে উদ্ধার হল তার ঝুলন্ত দেহ। পুলিশ সূত্রে খবর, মৃত্যুর আগে ফোনের কন্ট্যাক্ট লিস্ট ও সব ছবি মুছে দিয়েছিল আকাশ। আর তারপর থেকেই দানা বাধছে রহস্য। তবে এদিন সকালে আনন্দপুর থানায় লিখিত অভিযোগ জানাতে গেলে আকাশের পরিবারের লোকরা পুলিশের কাছে জানতে পারেন, নোনাডাঙায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পরে পরিবারের সদস্যরা দেহটি শনাক্ত করেন।

তবে পরিবার সূত্রে খবর, স্থানীয় এক তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল আকাশের। আর সেই সম্পর্কের টানাপোডেনের জেরেই এই দুর্ঘটনা বলে অনুমান। তবে মৃত্যুর পিছনে আসলে কী কারণ রয়েছে তা খতিয়ে দেখছে আনন্দপুর থানার পুলিশ।

 

 

 

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...