Saturday, April 4, 2026

আন্তর্জাতিক ট্রাই নেশন টুর্নামেন্টের জন্য ২৩ জনের অস্থায়ী দল ঘোষণা করলেন স্টিমাচ

Date:

Share post:

আসন্ন আন্তর্জাতিক ট্রাই নেশন টুর্নামেন্টের জন্য ২৩ জনের অস্থায়ী দল ঘোষণা করলেন ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ। ২৩ জনের দলে জায়গা হল না চলতি আইএসএল-এর সেরা গোলরক্ষক বিশাল কাইথ, এবং এটিকে মোহনবাগানের অন‍্যতম ফুটবলার প্রীতম কোটালের। জায়গা হলো না লিস্টোন কোলাসোর। যদিও রিজার্ভ দলে আছেন তাঁরা।

২২ মার্চ থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক ট্রাই নেশন টুর্নামেন্ট। ২২ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত খুমান লাম্পাক স্টেডিয়ামে খেলা হবে এই টুর্নামেন্ট। সেখানেই ভারতীয় দল মায়ানমার এবং কিরগিজ রিপাবলিকের বিরুদ্ধে খেলবে। তার জন‍্য ২৩ জনের অস্থায়ী দল ঘোষণা করেন ভারতীয় দলের কোচ। এই ২৩ জন ফুটবলারকে নিয়ে কলকাতায় ৫ দিনের প্রস্তুতি শিবিরের ব্যবস্থাও করা হয়েছে এআইএফএফ এর তরফে। প্রস্তুতি শিবিরটি শুরু হবে ১৫ই মার্চ থেকে।

যে ২৩ জন ফুটবলার জাতীয় দলে সুযোগ পেয়েছেন তাদের মধ্যে ১৪ জন ফুটবলার বুধবার থেকে কলকাতায় প্রস্তুতি শুরু করবেন এবং আইএসএল ফাইনাল খেলতে চলা ৯ জন ফুটবলার আইএসএল ফাইনাল খেলে ১৯ মার্চ যোগ দেবেন ভারতীয় দলের সঙ্গে। ২৩ জন ফুটবলারের পাশাপাশি রিজার্ভে আরও ১১ জন ফুটবলারের নাম ঘোষণা করেছেন স্টিমাচ।

একনজরে দেখে নিন ২৩ জনের ভারতীয় দল:
গোলরক্ষক- গুরপ্রীত সিং সান্ধু, ফুরবা লাছেনপা টেমপা, অমরিন্দর সিং।

ডিফেন্ডার- সন্দেশ ঝিঙ্গান, রোশান সিং, আনওয়ার আলি, আকাশ মিশ্র, চিংলেনসানা কোনশাম, রাহুল ভেকে, মেহতাব সিং।

মিডফিল্ডার- সুরেশ ওয়াংজাম, রোহিত কুমার, অনিরুদ্ধ থাপা, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, ইয়াসির মহম্মদ, ঋত্বিক দাস, জেকসন সিং, লাল্লিয়ানজুয়ালা চাঙতে, বিপিন সিং, গ্লেন মার্টিন্স।

ফরোয়ার্ড- মনবীর সিং, সুনীল ছেত্রী, শিভাসাকথি নারায়ানান।

একনজরে রিজার্ভ দল:

গোলরক্ষক-বিশাল কাইথ, প্রভসুখান গিল।

ডিফেন্ডার-শুভাশিস বসু, প্রীতম কোটাল, আশিস রাই, নরেন্দ্র গাহলৌত।

মিডফিল্ডার-লিস্টন কোলাসো, নিখিল পুজারি, সাহাল আব্দুল সামাদ, নাওরেম মহেশ সিং।

ফরোয়ার্ড-ঈশান পণ্ডিতা।

আরও পড়ুন:ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে অস্ট্রেলিয়ার নেতৃত্বে স্টিভ স্মিথ

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...