Wednesday, June 24, 2026

ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে অস্ট্রেলিয়ার নেতৃত্বে স্টিভ স্মিথ

Date:

Share post:

১৭ মার্চ থেকে শুরু তিন ম‍্যাচের একদিনের সিরিজ। সেই সিরিজে দল ঘোষণা করল অস্ট্রেলিয়া। তিন ম‍্যাচের একদিনের সিরিজে দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। এদিন এমনটাই জানিয়ে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। বর্ডার-গাভাস্কর ট্রফির প্রথম দুটি টেস্ট ম্যাচ খেলার পরেই অস্ট্রেলিয়া দলের অধিনায়ক প্যাট কামিন্স নিজের দেশে ফিরে যান তাঁর মায়ের অসুস্থতার কারণে। দেশে ফিরে যাওয়ার কয়েক দিনের মধ্যেই তাঁর মা মারা যান। তাই এই মুহূর্তে ভারতে আসবেন না প্যাট। পরিবারের সঙ্গে থাকবেন। শেষ দুটি টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়া দলের অধিনায়কত্বের দায়িত্ব সামলান স্টিভ স্মিথ।

এদিন অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রিউ ম্যাকডোনাল্ড জানিয়েছেন, “প্যাট ভারতে ফিরে আসছেন না, তিনি এখনও তাঁর পরিবারের দেখা শোনা করছেন। প্যাটের মায়ের প্রয়াণে আমরা শোকাহত এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই।”

এর পাশাপাশি নিজের দলের সম্পর্কে তিনি বলেন, “আমরা দলের ভারসাম্য বজায় রাখার জন্য আলোচনা করছি। বিশ্বকাপের জন্য আমরা বিভিন্ন ধরনের পরিকল্পনার সংমিশ্রন করতে চলেছি বিশ্বকাপের জন্য। দলে অসংখ্য অলরাউন্ডার রয়েছে। প্রথম একাদশে কারা খেলবেন সেটি আমাদের নির্বাচন করতে হবে।”

আরও পড়ুন:‘সোশ্যাল মিডিয়ায় যা দেখবেন সেটাই বিশ্বাস করে নেবেন না’, বিরাটকে নিয়ে অনুষ্কার টুইটে এমনটাই মন্তব্য রোহিতের


 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...