Wednesday, June 24, 2026

“আপনাদের সাংসদরা কোথায়?” কংগ্রেসের ডাকা বিরোধী বৈঠকে প্রশ্ন DMK সাংসদের

Date:

Share post:

মুখেই ‘মারিতং জগত’! সংসদে শাসকদলকে চাপে ফেলতে সব বিরোধী দলগুলিকে ডেকে বৈঠক করছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে(Mallikarjun Kharge)। তবে কার্যক্ষেত্রে সংসদের অন্দরে উপস্থিত থাকছেন না কংগ্রেসের(Congress) সাংসদরা। যার জেরে বিরোধী বৈঠকে যা কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তা আর বাস্তবায়িত হচ্ছে না। এর জেরেই এবার কংগ্রেসের ডাকা বৈঠকে উপস্থিত হয়ে ডিএমকে(DMK) সাংসদ টিআর বালু(T R Baalu) প্রশ্ন তুললেন, ‘আপনাদের সাংসদরা কোথায়?’ কংগ্রেসকে তাদের বাস্তব পরিস্থিতি বিচার করে আরও সক্রিয় ও সতর্ক হওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

সংসদে বিরোধী রণকৌশল তৈরি করতে মঙ্গলবার ফের বৈঠক ডেকেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সেই বৈঠকে আলোচনা চলাকালীন কোনও মন্তব্য করেননি ডিএমকে সাংসদ টিআর বালু। বৈঠকের একেবারে শেষ পর্যায়ে তিনি মন্তব্য করেন, সংসদে কংগ্রেস সাংসদদের অনুপস্থিতির জেরে এক আলোচনার কোনওটাই বাস্তবায়িত করা যায়নি। সংসদে অনেককিছু করার পরিকল্পনা নেওয়া হয়, কিন্তু যোগ্য নেতৃত্ব ও সমন্নয়ের অভাবে কিছুই বাস্তবায়িত হয় না। বেশিরভাগ কংগ্রেস সাংসদই অনুপস্থিত থাকেন বিশেষ করে বিকেলের সময়ে। খাড়গের কাছে তিনি আবেদন জানান বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য।

উল্লেখ্য, সোমবার থেকে সংসদে শুরু হয়েছে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। যেখানে আদানি ইস্যুতে সরব হয়েছেন বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা। অধিবেশন শুরুর আগে নিয়ম করে সকালে বিরোধী দলগুলির বৈঠক ডাকছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এই বৈঠকে যোগ দিতে দেখা গিয়েছে আপ, ডিএমকে, সিপিআই, সিপিএম, আরজেডি সহ মোট ১৬ রাজনৈতিক দলকে। তবে এই বৈঠকে যোগ দিতে দেখা যায়নি তৃণমূলকে। এরইমাঝে এই বৈঠক ও বাস্তব ক্ষেত্রে তার প্রয়োগ নিয়ে প্রশ্ন তুললেন ডিএমকে সাংসদ। পাশাপাশি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন সংসদে কংগ্রেস সাংসদদের গা ছাড়া মানসিকতা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...