Monday, April 13, 2026

টলিউডে মিস্টির ওভারডোজ ! বড়পর্দায় ফিরছে মা-মেয়ের সমীকরণ

Date:

Share post:

মা মেয়ের মিষ্টি কেমিস্ট্রি নিয়ে ফের ব্যস্ত টলিউড। টানা ১০০দিন প্রেক্ষাগৃহে রমরমিয়ে ব্যবসা করেছিল শ্রী ভেঙ্কটেশ ফিল্মস’-এর (Sree Venkatesh Films) প্রযোজনায়, মৈনাক ভৌমিকের (Mainak Bhaumik) পরিচালনায় মুক্তি প্রাপ্ত ২০২০ সালের ছবি ‘চিনি’ (Cheeni)। সম্পর্কের টানাপোড়েন থেকে শুরু করে হাসি আড্ডার আবেগ ভরা উন্মাদনা বাঙালি দর্শকের মন জয় করেছে। এবার সেই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি ‘চিনি ২’ (Cheeni 2) ঘোষণা করা হল প্রযোজনা সংস্থার তরফে।

অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) ও মধুমিতা সরকারকে (Madhumita Sarkar) এক ফ্রেমে ধরেছেন পরিচালক মৈনাক ভৌমিক। দর্শক প্রাণভরে সেই ‘চিনি’র স্বাদ গ্রহণ করেছিলেন। ১৪ মার্চ মোশন পোস্টারের মাধ্যমে এবার চিনির দ্বিতীয় ভাগের নাম ঘোষণা করা হয়েছে। এবার ‘চিনি ২’ , প্রথম ছবিতে দেখা গিয়েছিল এক আধুনিক কর্মরতা মেয়ের গল্প। এবার কি মায়ের সঙ্গে সম্পর্ক আরও মসৃণ হবে?এইবারের ছবিতে দেখা যাবে স্বামী শুভর (অনির্বাণ চক্রবর্তী) সঙ্গে থাকেন মিষ্টি। ‘প্রেম টেম’ খ্যাত নায়ক সৌম্য মুখোপাধ্যায়কে (Soumyo Mukherjee) ‘স্যামি’ চরিত্রে দেখা যাবে। তবে এখানে মা মেয়ে হিসেবে নয় বরং অপরাজিতা আর মধুমিতা ফিরছেন দুটি আলাদা সামাজিক স্তর থেকে উঠে আসা দুই বিপরীত মেরুর চরিত্র হিসেবে। আগামী ১৬ মার্চ শুরু হতে চলেছে ছবির শ্যুটিং।

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...