Friday, June 26, 2026

শান্তিনিকেতনে গণধ*র্ষণের অভিযোগে ধৃত ২

Date:

Share post:

আদিবাসী তরুণীকে গণধর্ষণের অভিযোগে এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ (Police)। আরেক অভিযুক্ত পলাতক। নিগৃহীতা বাড়িতেই চিকিৎসধীন নির্যাতিতা।

২ মার্চ, বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ কাজ সেরে বোনের বাড়ি যাওয়ার সময় শান্তিনিকেতন (Shantiniketan) থানার সাহেবডাঙা এলাকায় ৩ জন তাঁর পথ আটকায়। অভিযোগ, দু’জন মিলে ধ*র্ষণ করে। সেই সময় এক জন পাহারা দেয়। ওই তরুণী বোলপুরের একটি হোটেলে কাজ করেন। অসুস্থ অবস্থায় নিজেই বাড়ি ফিরে যান নির্যাতিতা। ভয়ে কাউকে কিছু বলতে পারেনি। কিন্তু রাতে বেশি অসুস্থ হয়ে পড়লে পরিবারকে সব ঘটনা খুলে জানান ওই তরুণী। নির্যাতিতার দাবি, অভিযুক্তদের এক জন তাঁর পরিচিত। যে রাস্তায় পাহারা দিচ্ছিল, তার নাম পুলিশকে জানিয়েছেন ওই তরুণী। ওই কাণ্ডে ইতিমধ্যেই ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি এক জনের খোঁজ চলছে।

আরও পড়ুন- Puri: পুরীর জগন্নাথ মন্দিরে হুড়োহুড়ি! অসুস্থ-আ*হত একাধিক

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...