Friday, June 26, 2026

প্রতিবাদী শিক্ষকের মৃ*ত্যুতে ডেবরায় উত্তে*জনা

Date:

Share post:

দ্রুতগতিতে বাইক চালানোর প্রতিবাদ করে প্রা*ণ দিতে হল শিক্ষক লক্ষ্মীরাম টুডুকে। সোমবার সন্ধ্যায় ডেবরার শ্রীরামপুর এলাকায় ঘটনার সূত্রপাত। দ্রুতগতিতে বাইক চালানোয় প্রতিবাদ থেকে বচসা শুরু হলে এক যুবককে চড় মারেন এলাকার শিক্ষক লক্ষ্মীরাম টুডু। এর পরেই তাঁর উপর লোকজন নিয়ে চড়াও হয় ওই যুবক। শুরু হয় দু’পক্ষের তুমুল হা*তাহাতি, মার*পিট। যার পরিণামে চলে গেল শিক্ষকের জীবন। এই ঘটনায় পুলিশ গ্রে*ফতার করে দোষী তিনজনকে। তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ডেবরা এলাকায়।

জানা গিয়েছে, দু’পক্ষের মারামারিতে মারাত্মক আহত হন লক্ষ্মীরাম টুডু। আহত হয় অপর পক্ষের এক যুবক৷ তুমুল ঝামেলার খবর যায় ডেবরা থানায়। দ্রুত ডেবরা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। লক্ষ্মীরাম টুডুকে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। অবস্থার অবনতি হলে তাঁকে প্রথমে রেফার করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখান থেকে পরে কলকাতায় রেফার করা হয়৷ সন্ধ্যায় খবর আসে কলকাতায় চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে শিক্ষক লক্ষীরাম টুডুর৷ সুমন ভুঁইয়া, অর্ঘ্য ভুঁইয়া ও রবি ভুঁইয়াকে গ্রেফতার করে মেদিনীপুর আদালতে তোলে পুলিশ। লক্ষ্মীরাম টুডু আদিবাসী সংগঠনের একজন নেতা ছিলেন। তাই সংগঠনের কর্মীদের মধ্যেও ক্ষোভের সঞ্চার হয়। বুধবার মৃতদেহ এলাকায় পৌঁছলে ক্ষুব্ধ মানুষ রাস্তায় বিক্ষোভ দেখান। ধৃত ও অভিযুক্তদের বাড়ি ভাঙচুর ও আগুন লাগানো হয়। পরিস্থিতি সামলাতে বিশাল পুলিশ বাহিনী মাঠে নামে। পরিস্থিতি অগ্নিগর্ভ।

আরও পড়ুন- রিং রোডের মাধ্যমে জুড়বে দক্ষিণবঙ্গ, হবে তৃতীয় হুগলি সেতু: ঘোষণা মুখ্যমন্ত্রীর

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...