Friday, June 26, 2026

রিং রোডের মাধ্যমে জুড়বে দক্ষিণবঙ্গ, হবে তৃতীয় হুগলি সেতু: ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজাতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সেই মতই বুধবার নবান্নের বৈঠকে একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

• কলকাতার সঙ্গে শহরতলির যোগাযোগ ব্যবস্থার মানোন্নয়ন ঘটাতে প্রায় ২০০ কিলোমিটার পরিধির একটি রিং রোড (Ring Road) তৈরির পরিকল্পনা করা হয়েছে। বজবজ থেকে বসিরহাট, কল্যাণী থেকে পাঁচলা পর্যন্ত বিস্তীর্ণ এলাকাকে রিং রোডের মাধ্যমে যুক্ত করা হবে। যার আনুমানিক খরচ প্রায় চার হাজার কোটি টাকার বেশি।

• একইসঙ্গে দ্বিতীয় হুগলি সেতুর উপর চাপ কমাতে বাউড়িয়া থেকে বজবজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার গঙ্গার উপর দিয়ে একটি সেতু নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। সেটাই হবে তৃতীয় হুগলি সেতু। এই সেতু নির্মাণে খরচ পড়বে দেড়শো কোটি টাকা।

সম্প্রতি এই রিং রোড তৈরির পরিকল্পনা নিয়ে একটি বেসরকারি সংস্থার সঙ্গে বৈঠকে বসে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের প্রতিনিধিরা। সেখানে এই বিস্তারিত পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। ওই বেসরকারি সংস্থার চেয়ারম‌্যান লালা কে কে রায় বলেন, মোট ২০০ কিলোমিটার অংশ জুড়ে এই রিং রোড তৈরি হবে। জাতীয় সড়কের যোগসূত্র হচ্ছে হাওড়ার পাঁচলা থেকে বাউড়িয়া হয়ে গঙ্গার উপর গিয়ে বজবজে গিয়ে মিশবে। রিং রোড ধরে গাড়ি যাতায়াতে টোল থাকবে। আপাতত মোট আট লেনের হবে এই রাস্তা। বাণিজ্যিক গাড়ির চলাচলের ক্ষেত্রেও এই রাস্তা উপযোগী হবে। কেন্দ্রীয় সরকার বিভিন্ন বড় বড় শহরে যানজট এড়াতে রিং রোডের পরিকল্পনা করেছে। কলকাতার ক্ষেত্রেও এই পরিকল্পনা নেওয়ার কথা কেন্দ্রকে জানানো হয়েছে বলে জানান সংস্থার কর্ণধার।

তবে প্রক্রিয়া যে বেশ জটিল, তা মানছে সবপক্ষ। কারণ, এই প্রকল্প বাস্তবায়নে টাকার জোগান যেমন প্রয়োজন। তেমনই প্রয়োজন জমিরও। তবে এই রিং রোড এলিভেটেড হবে।

এদিন সরকারের বিভিন্ন দফতরের পাশাপাশি শিবপুর ও যাদবপুরের বিশেষজ্ঞরাও উপস্থিত ছিলেন। নবান্ন সূত্রে খবর, পুরো প্রক্রিয়াটিই এখন প্রাথমিকস্তরে রয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা বৈঠক করবেন। তারপর তা পাঠানো হবে মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের কাছে। ইতিমধ্যেই হায়দরাবাদ, বেঙ্গালুরু, দিল্লিতে এই রিং রোড রয়েছে। এবার কলকাতায় এই রিং রোডের পালক বাস্তবায়ন হয় কি না, তা নির্ভর করছে মুখ্যমন্ত্রীর উপর।

আরও পড়ুন- বার্লিনের পুরস্কার মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিলেন নন্দিনী

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...