Thursday, June 25, 2026

বার্লিনের পুরস্কার মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিলেন নন্দিনী

Date:

Share post:

বার্লিনে ‘ওয়ার্ল্ড ট্যুরিজম অ্যান্ড অ্যাভিয়েশন লিডার্স অ্যাসোসিয়েশন’ বাংলাকে ‘বেস্ট ডেস্টিনেশন ফর কালচার’-এর পুরস্কার দেয়। সেই পুরস্কার নিতে রাজ্যের তরফে গিয়েছিলেন পর্যটন সচিব নন্দিনী চক্রবর্তী (Nandini Chakraborty)। বুধবার, নবান্ন সভাঘরে ‘ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ড’-এর বৈঠকে সেই পুরস্কারপ্রাপ্তির কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তাঁর হাতে সেই পুরস্কারটি তুলে দেন নন্দিনী।

আগেই ঘোষণা হয়েছিল পশ্চিমবঙ্গকে শ্রেষ্ঠ সাংস্কৃতিক পর্যটন কেন্দ্রের সম্মান দেওয়া হচ্ছে। ৯ মার্চ বার্লিনে ‘ওয়ার্ল্ড ট্যুরিজম অ্যান্ড অ্যাভিয়েশন লিডার্স অ্যাসোসিয়েশন’ সেই ‘বেস্ট ডেস্টিনেশন ফর কালচার’ পুরস্কার নিতে যান রাজ্যের পর্যটন সচিব। এদিন, বৈঠকে ওই পুরস্কার সম্পর্কে বলতে গিয়ে সেটি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন নন্দিনী। মমতাও বলেন, ‘‘ঠিক আছে। নিয়ে এসো। ওই স্মারক CMO-তে রাখা থাকবে।’’ তার পরেই মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে স্মারকটি তাঁর হাতে তুলে দেন পর্যটন সচিব। ছিলেন পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়ও।

কিছুদিন আগেই রাজভবনের প্রধান সচিবের দায়িত্ব থেকে সরানো হয়েছিল দক্ষ আইএএস নন্দিনী চক্রবর্তীকে। সূত্রের খবর, রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) সঙ্গে বিভিন্ন বিষয়ে তাঁর মতের অমিল হয়। তাঁকে পাঠানো হয় পর্যটন দফতরে। বার্লিনে পুরস্কার নিতে যাওয়ার কথা আলোচনা হতেই নন্দিনীকে পাঠানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেই পুরস্কার নিয়ে এসে এদিন মুখ্যমন্ত্রী হতেই তুলে দিলেন নন্দিনী চক্রবর্তী।

আরও পড়ুন- মিলল পূর্বাভাস! উত্তরে একাধিক জেলায় প্রবল শিলাবৃষ্টি, সঙ্গে ঝড়-বৃষ্টি

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...