Wednesday, June 24, 2026

অমর্ত্য সেনের প্রয়াত বাবাকে “দখলকারী” আখ্যা বিশ্বভারতীর! কী বললেন নোবেলজয়ীর আইনজীবী?

Date:

Share post:

বিশ্বভারতী এবং নোবেলজয়ী অমর্ত্য সেনের জমি বিবাদের মামলা ঝুলেই রইল। আজও কোনও নিষ্পত্তি হল না। বুধবার শুনানিতে দু’পক্ষের আইনজীবী তাঁদের স্বপক্ষে যুক্তি খাড়া করেন। বোলপুর ভূমি আধিকারিক জানান, দু’পক্ষের শুনানির বিষয় তিনি উচ্চপর্যায়ে জানাবেন। তাদের সিদ্ধান্ত দু’পক্ষকে জানিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ১৩ শতক জমি নাকি জবরদখল করে রেখেছেন অমর্ত্য সেন।

বিশ্বভারতীর আইনজীবী সুচরিতা বিশ্বাস জমি দখলের ক্ষেত্রে অমর্ত্য সেনের বাবা প্রয়াত আশুতোষ সেনকে “দখলকারী” হিসাবে চিহ্নিত করেন। তাঁর কথায়, “বিশ্বভারতী ৯৯ বছরের জন্য ১.২৫ শতক জমি লিজ হিসাবে দিয়েছিল। কিন্তু তাঁর বাবা চালাকি করে আরএস রেকর্ড ১.৩৮ শতক অর্থাৎ ১৩ শতক বাড়তি জমির রেকর্ড করান। তারই ভিত্তিতে অমর্ত্য সেন মিথ্যা দাবি করে রেকর্ডের দাবি করছেন। যা অযৌক্তিক।” বিশ্বভারতীর দাবিকে খারিজ করে অমর্ত্য সেনের আইনজীবী গোরাচাঁদ চক্রবর্তী বলেন, “প্রশাসন শুধু জটিলতা বাড়াচ্ছে। অমর্ত্য সেনের বাবার নামে যে রেকর্ড সেই রেকর্ড শুধু অমর্ত্য সেনের নামে করে দেবে। তাহলেই ঝামেলা চুকে যাবে। কিন্তু তা করা হচ্ছে না।”

অন্যদিকে, এদিন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অশোক মাহাতো জানান, “বিশ্বভারতীর ইতিহাসে গত ২৫ বছরে কাউকে দ্বিতীয়বার জমি লিজ দেওয়া হয়নি। কিন্তু যেহেতু জগতবিখ্যাত অমর্ত্য সেন, তাই তাঁকে বিশেষ সন্মান দিয়ে বিশ্বভারতী উচ্চপর্যায়ের শিক্ষা সংসদ এই জমি তাঁর নামে দিয়েছেন। এবং অমর্ত্য সেনের আবেদনের ভিত্তিতে ২০০৬ সালে ১.২৫ শতক জমি তাঁর নামে মিউটেশন করে দেওয়া হয়েছে।” পাশাপাশি তিনি জানান, শুধু অমর্ত্য সেন নয়, আরও অনেকে বিশ্বভারতীর জমি দখল করে রয়েছেন।

আরও পড়ুন- বিচারপতি মান্থার বাড়ির সামনে পোস্টার! অভি*যুক্তদের হাজিরার নির্দেশ হাই কোর্টের

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...