Saturday, April 4, 2026

কেন্দ্রীয় সরকারি কর্মীদের বকেয়া DA দেওয়া হবে না, সংসদে স্পষ্ট জানালো সরকার

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের বকেয়া মহার্ঘভাতা দেবে না মোদি সরকার। বুধবার সংসদে এক লিখিত প্রশ্নের উত্তরে একথা স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। কেন্দ্রের এহেন সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ কেন্দ্রীয় সরকারি কর্মীরা। পাশাপাশি এই ঘটনায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল।

করোনাকালে ১৮ মাসের জন্য সকল কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশন ভোগীদের ডিএ আটকে দেয় সরকার। পরবর্তীকালে এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফে আর কোনও উচ্চবাচ্য করা হয়নি। এবার সংসদে লিখিত প্রশ্নের উত্তরে এ বিষয়ে নিজেদের অবস্থান জানিয়ে দেওয়া হলো মোদি সরকারের তরফে। কেন্দ্র সরকারের সামনে তিনটি প্রশ্ন রাখা হয়েছিল –
১. কোভিড-১৯ প্যানডেমিকের সময় বন্ধ হওয়া ১৮ মাসের ডিএ বকেয়া অদূর ভবিষ্যতে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের দেওয়ার কোনও পরিকল্পনা সরকারের আছে কিনা এবং যদি থেকে থাকে, তাহলে তার বিশদ বিবরণ কী এবং সরকার কখন দেওয়ার কথা ভাবছে?
২. উল্লিখিত ডিএ বকেয়া প্রকাশে বিলম্বের কারণ কী?
৩. কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ বকেয়া বিতরণের জন্য মোট কত পরিমাণ অর্থ তহবিল প্রয়োজন?

এ প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, বকেয়া ডিএ/ডিআর-এর বেশিরভাগটাই ২০২০-২১ চ্যালেঞ্জিং অর্থবর্ষের সময়কার। ২০২০ সালে দেশের অর্থনীতির উপর করোনা প্যানডেমিকের নেতিবাচক প্রভাব পড়েছিল। সেই কারণে মহার্ঘভাতা সম্ভাব্য আর্থিক সহায়তা হিসেবে গণ্য করা সম্ভব নয়, তাই কেন্দ্রীয় সরকার ১৮ মাসের বকেয়া ডিএ কিংবা ডিআর দেবে না। কেন্দ্র সরকারের পক্ষ থেকে বকেয়া ডিএ/ডিআর না দেওয়া প্রসঙ্গে আরও বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের তিনটি কিস্তির ডিয়ারনেস অ্যালাওয়্যান্স ও ডিয়ারনেস রিলিফ স্থগিত রেখে ৩৪৪০২.৩২ কোটি টাকা বাঁচিয়েছে সরকার, সেই টাকা কোভিড প্যানডেমিক জনিত আর্থিক ক্ষতি সামলাতে ব্যবহার করা হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...