Saturday, April 4, 2026

মিলল পূর্বাভাস! উত্তরে একাধিক জেলায় প্রবল শিলাবৃষ্টি, সঙ্গে ঝড়-বৃষ্টি

Date:

Share post:

মিলল হাওয়া অফিসের পূর্বাভাস। বুধবার দার্জিলিং-সহ পাহাড়ের বিস্তীর্ণ অংশে হল প্রবল শিলাবৃষ্টি। সিকিমেও প্রবল শিলাবৃষ্টি হয়। শিলাবৃষ্টিতে কার্যত সাদা হয়ে যায় রাস্তাঘাট। সঙ্গে বইতে শুরু করে ঝোড়ো হাওয়া৷ শিলাবৃষ্টি শুরু হয়েছে ডুয়ার্সের একাংশেও। দু’দিন আগে পূর্ব সিকিম জুড়ে ছিল ব্যাপক তুষারপাত। গ্যাংটক, নামচি, প্যাকিয়ং, মঙ্গন, টেডংয়ে হয় ব্যাপক শিলাবৃষ্টি। মুহূর্তেই চারপাশ সাদা আর সাদা। দূর থেকে দেখলে মনে হবে যেন সাদা বরফের চাদরে মোড়া পাহাড়ি পথ! অন্যদিকে সিকিমে আজও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর ফের একবার উত্তর সিকিমে শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

মার্চ মাসে দার্জিলিং বেড়াতে এসে বরফের আশা করেননি পর্যটকরা। কিন্তু প্রবল শিলাবৃষ্টিতে রাস্তাঘাট সাদা হয়ে যাওয়ায় কিছুটা হলেও দুধের স্বাদ ঘোলে মেটালেন পর্যটকরা। তবে শিলাবৃষ্টি হলেও পাহাড়ের তাপমাত্রায় বড় কোনও হেরফের হয়নি৷ এ দিন বিকেলেই ফের মুষলধারে বৃষ্টি নামে দার্জিলিংয়ে।

আরও পড়ুন- মহানগরীতে অন্নদাশঙ্কর রায়ের জন্মশতবর্ষ উদযাপন !

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...