Tuesday, June 9, 2026

ভারত হিন্দু রাষ্ট্র, নতুন করে রূপান্তরিত করার দরকার নেই, দাবি আরএসএসের

Date:

Share post:

ভারতকে (India) হিন্দু রাষ্ট্র (Hindu State), নতুন করে ভারতকে হিন্দু রাষ্ট্রে রূপান্তরিত করার দরকার নেই, দাবি হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ বা আরএসএসের (RSS)। ভারত এখনই হিন্দু রাষ্ট্র দাবি করে এমনই মন্তব্য করেন সঙ্ঘের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবেল (Dattatreya Hosabale)।

নিন্দুকদের অভিযোগ, কঠোর হিন্দুত্বই একমাত্র এজেন্ডা আরএসএসের। আগেও বহুবার আরএসএসের প্রধান মোহন ভাগবতকে (Mohun Bhagawat) বারবার হিন্দুত্বের পক্ষে সওয়াল করতে দেখা গিয়েছে। এবার সঙ্ঘ প্রধানের সুরেই সুর মেলালেন দত্তাত্রেয়। বললেন, হিন্দুত্ব আসলে একটি সাংস্কৃতিক ধারণা, কোনও থিয়োরি নয়। তাঁর দাবি, রাষ্ট্র ও দেশ দু’টি আলাদা বিষয়। রাষ্ট্র গঠিত হয় সংবিধান মেনে। এটাই রাষ্ট্রের শক্তির জায়গা। কিন্তু দেশ একেবারেই সাংস্কৃতিক একটি ধারণা। আর সেই ধারণা অনুযায়ী, ভারত হিন্দু রাষ্ট্রই। আলাদা করে একে হিন্দু রাষ্ট্রে রূপান্তরিত করার দরকার নেই।

উল্লেখ্য, মোহন ভাগবত বলে থাকেন, হিন্দুত্ব একটি ধারণা। সারা বিশ্বেই হিন্দুত্বই একমাত্র এমন মত, যেখানে বৈচিত্রের মধ্যে ঐক্যের কথা বলা যুগ যুগ ধরে। ভারতের প্রতিটি নাগরিকই আসলে হিন্দু। এবং প্রতিটি ভারতীয়র ডিএনএ নাকি একই। এবার দত্তাত্রেয়ও কার্যত সেকথাই বললেন।

 

 

 

Related articles

ওড়িশার অনুরোধ! দিঘার জগন্নাথ মন্দির থেকে উঠে গেল ‘ধাম’ শব্দ

বিজেপি সরকারের জমানায় প্রথম ধর্মীয় পদক্ষেপে বদলে গেল দিঘার বহুচর্চিত জগন্নাথ ধামের নাম। প্রতিবেশী ওড়িশা থেকে আগেও বারবার...

সময়সীমা শেষের আগেই সিআইডিকে চিঠি অভিষেকের, কী লিখলেন তৃণমূল সাংসদ

সই জাল-কাণ্ডে যখন ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট তৃণমূল (TMC) সুপ্রিমোর বাড়ির সংলগ্ন দলীয় কার্যালয়ে সিআইডি টিম, তখনই...

ঘাটাল মাস্টার প্ল্যান : মুখ্যমন্ত্রী কী বললেন? দেবের বক্তব্যে আশার আলো

ঘাটাল মাস্টার প্ল্যান আমরা করবই। মঙ্গলবার কোলাঘাটে প্রশাসনিক বৈঠক শেষে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।...

আদালতে যাওয়ার পথে সব্যসাচীকে লক্ষ্য করে ডিম-গোবর

তোলাবাজি ও ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্তকে (Councillor Sabyasachi Dutta) মঙ্গলবার...