Wednesday, April 1, 2026

শীতলাপুজোয় র*ণক্ষেত্র বেলেঘাটা, ঘটনাস্থলে পুলিশ

Date:

Share post:

পুজোকে (Puja) কেন্দ্র করে র*ণক্ষেত্র বেলেঘাটা (Belaghata)। দুই বস্তির ঝামেলায় রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। স্থানীয় সূত্রে খবর বেলেঘাটার ৩৩ নম্বর ওয়ার্ডের দুই বস্তির মধ্যে সংঘর্ষ বাধে। মূলত ৯৫ নম্বর বস্তি এবং ৯১ নম্বর বস্তির বাসিন্দাদের মধ্যে শীতলাপুজো করা নিয়ে বচসার জেরে পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে ওঠে।

স্থানীয় সূত্রে জানা যায় যে দুই বস্তিতেই শীতলা পুজো হচ্ছিল। মঙ্গলবার মধ্যরাতে ৯৫ নম্বর বস্তির বাসিন্দারা অভিযোগ করেন, ৯১ নম্বর বস্তির লোকজন পুজো চলাকানীন তাঁদের উপর হামলা চালিয়েছেন। তাঁরা প্রতিবাদ করতে গেলে ঝামেলা লেগে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার জেরে এতটাই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা যে পুলিশ আসতেই তাঁদের দিকেও ইট ছোড়া হয় বলে অভিযোগ ওঠে। সংঘর্ষে দু’জন পুলিশ কর্মী আহতও হন। এরপর দুই গোষ্ঠী থেকে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা বলছেন মাইক বাজানো নিয়ে সমস্যার জেরেই রণক্ষেত্র হয়ে ওঠে পরিস্থিতি।

 

Related articles

এত ফর্ম ৬ কেন? যাদবপুরে প্রশ্ন তুলল গণমঞ্চ 

গত কয়েক মাস ধরে ভোটার তালিকায় বিশেষ সংশোধন, দফায় দফায় তালিকা প্রকাশ এবং নির্বাচন ঘোষণার ঠিক মুখে রাজ্যের...

আর সাপ্লিমেন্টারি তালিকা নয়! ভোটার তালিকায় নিয়ে নতুন ধোঁয়াশা কমিশনের

মনোনয়নের কারণ দেখিয়ে এবার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ বন্ধ করছে নির্বাচন কমিশন। প্রথম দফার পরে এবার দ্বিতীয় দফার...

বুথ বৃদ্ধি রাজ্যে! বাড়তি কেন্দ্রীয় বাহিনীর আর্জি নিয়ে কমিশনের দরবারে সিইও 

আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। তবে বুথ পুনর্বিন্যাসের জেরে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা এক...

স্বচ্ছ তদন্তে সহযোগিতা চান: ইস্তফার ইচ্ছাপ্রকাশ লীনা গঙ্গোপাধ্যায়ের

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু বহু প্রশ্নের সম্মুখীন করেছে গোটা ইন্ডাস্ট্রিকে। এই ঘটনায় আঙুল উঠেছে প্রযোজনা সংস্থা ও তার...