Saturday, April 11, 2026

রাহুলের ‘মোদি ঘৃণা’ এখন ‘ভারত ঘৃণায়’ পৌঁছে গেছে: তোপ স্মৃতির

Date:

Share post:

এতদিন যেটা ‘মোদি ঘৃণা’ ছিল সেটা এখন ‘ভারত ঘৃণায়’ পৌঁছে গিয়েছে। যার জেরেই বিদেশের মাটিতে দাঁড়িয়ে এই ধরনের কথা বলছেন রাহুল গান্ধী(Rahul Gandhi)। যে মন্তব্য রাহুল গান্ধী করেছেন তার জন্য গোটা দেশবাসীর কাছে তাঁকে ক্ষমা চাইতে হবে। এমনটাই জানালেন স্মৃতি ইরানি(Smriti Irani)।

বিদেশের মাটিতে রাহুলের মন্তব্যের জোরে সংসদে স্বরব হন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি বলেন, ”প্রত্যেক ভারতীয় নাগরিকের উচিত ওঁর কাছে ক্ষমা চাওয়ার দাবি করা। এটা অত্যন্ত লজ্জার যে রাহুল গান্ধী এই পরিস্থিতিতে সংসদে এসে ক্ষমা চাওয়া তো দূর অস্ত, সংসদেই আসেননি।” শুধু তাই নয় রাহুলকে তোপ দেগে স্মৃতি আরও বলেন, “২০১৬ সালে রাহুল গান্ধী দেশের রাজধানীর এক বিশ্ববিদ্যালয়ে গিয়ে সমর্থন জানিয়েছিলেন ‘ভারত তেরে টুকরে হোঙ্গে’ স্লোগানের। আবার সেই একই মানুষ এবার ভারত জোড়ো যাত্রার সময় জম্মু ও কাশ্মীরে গিয়ে বলেছেন, ভারতে সব ঠিক আছে। এর মধ্যে কোনটা মিথ্যে? উনি সুপ্রিম কোর্ট থেকে নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে আক্রমণ করেছেন।”

উল্লেখ্য, সম্প্রতি ব্রিটেনে গিয়ে রাহুল বলেছিলেন, ভারতীয় গণতন্ত্র বিপণ্ণ হয়ে পড়েছে ‘নিষ্ঠুর আক্রমণে’র মুখে পড়ে। সেই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিজেপি ও আরএসএস সমস্ত প্রতিষ্ঠানকেই দখল করে রেখেছে। সংঘ ভারতীয় সমাজে ঘৃণা ও বিভেদ ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। তাঁর এহেন আক্রমণেই ক্ষুব্ধ বিজেপি। এদিন স্মৃতি ইরানির কথাতেও সেই সুর দেখা গেল।

Related articles

বাংলার পরে তামিলনাড়ু: বিরোধী রাজ্য়ে ভোটে জিততে স্বরাষ্ট্র সচিব বদল!

বিরোধীদের হাতে কোনও রাজ্য থাকলে তা দখল করতে যেন তেন প্রকারে দখল করতে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। চলতি বিধানসভা...

AI দিয়ে হুমায়ুনের ভিডিও! মোদিকে AJUP-র ‘মুখপাত্র’ বলে তোপ তৃণমূলের

আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের (Humayun Kabir) সঙ্গে বিজেপি-র (BJP) হাজার কোটি টাকার লেনদেনের অভিযোগে সরব...

কৃষি থেকে কর্মসংস্থান: রাজ্যে এসে মোদির মিথ্য়াচার, জবাব দিলেন মমতা

কৃষি থেকে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে গোটা দেশের মানুষের কাছে মুখোশ খুলে গিয়েছে কেন্দ্রে মোদি সরকারের। একদিকে দেশের কৃষকদের...

মমতার পাশে দাঁড়িয়ে মোদিকে চ্যালেঞ্জ কেজরিওয়ালের

বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বাম-কংগ্রেস পাশে না থাকলেও অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal). অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ওমর আবদুল্লারা...