Friday, April 3, 2026

কুন্তলের কীর্তিকলাপে স্ত্রী জয়শ্রীর যোগসূত্র খুঁজতে তলব ইডির

Date:

Share post:

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন বলাগড়ের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষ। নিয়োগ তদন্তে কুন্তলের কাছ থেকে প্রচুর নথি পেয়‌েছেন তদন্তকারীরা।সেই সূত্রে ধরে সামনে আসে তাঁর স্ত্রীর নাম। এই পরিস্থিতিতে বুধবার ইডি দফতরে গেলেন শান্তনুর স্ত্রী জয়শ্রী ঘোষ।জানা গিয়েছে, বেশ কিছু বিষয়ে তথ্য জানতে সম্প্রতি জয়শ্রীকে ডেকে পাঠিয়েছিল ইডি।

বুধবার প্রায় আড়াই ঘণ্টা জয়শ্রী ঘোষকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা।আসলে  কুন্তলের বিনোদনমূলক ইউটিউব চ্যানেল ‘নবকথা ইনিশিয়েটিভে’র সঙ্গে জয়শ্রীর যোগসূত্র খুঁজে পাওয়া গিয়েছে। সূত্রের খবর, এই বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়ার জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা।

গত ২১ জানুয়ারি নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হন হুগলি জেলার তৎকালীন যুবনেতা কুন্তল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে নিয়োগ দুর্নীতির আর এক অভিযুক্ত তাপস মণ্ডল দাবি করেছিলেন, চাকরির জন্য যাঁদের কাছ থেকে টাকা তোলা হত, তা তাঁর অফিসে আনা হত। সেই টাকা তাঁর ‘নির্দেশ’ মতোই পৌঁছে যেত কুন্তলের কাছে। যদিও তাপসের এই অভিযোগ মানতে চাননি কুন্তল।বরং তাপসের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেন তিনি।

যদিও পরে কুন্তলের সূত্রেই প্রকাশ্যে আসে গোপাল দলপতি, হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম। ইডি দাবি করেছে, নিয়োগ দুর্নীতিচক্রের অন্যতম এজেন্ট হিসাবে কাজ করতেন কুন্তল। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যে বিপুল অঙ্কের লেনদেন হয়েছে, তার তথ্যপ্রমাণ আগেই হাতে পেয়েছিলেন তদন্তকারীরা। তা ছাড়াও বিভিন্ন ব্যবসায় ‘অংশীদার’ কারা ছিলেন, সেই বিষয়টিও খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা।

 

 

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...